advertisement

SSC Group C & Group D: বাড়ল গ্রুপ সি, গ্রুপ ডি আবেদনের সময়সীমা! এক সাথে ওয়েবসাইটে ঢুকেছে ৫০-৬০ হাজার প্রার্থী, প্রযুক্তিগত সমস্যা

Last Updated:

সেই কারণে, আবেদনের সময়সীমা আগামী ১২ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত বাড়ানো হয়েছে৷ কমিশন সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে শিক্ষাকর্মী পদে আবেদন জমা পড়েছে ১৪ লক্ষ মতো।

News18
News18
কলকাতা: আরও বাড়ানো হল আবেদনের সময়সীমা৷ স্কুল সার্ভিস কমিশনের শেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, ৮ ডিসেম্বর, অর্থাৎ, আজ বিকেল ৫টা পর্যন্ত ছিল এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি-এর চাকরির পরীক্ষায় আবেদনের শেষ সময়সীমা৷ কিন্তু, প্রযুক্তিগত কারণে তা আরও বাড়ানো হল বলে কমিশন সূত্রের খবর৷
গত দু’দিন ধরে প্রায় ৫০ থেকে ৬০ হাজার আবেদনকারী ওই ওয়েবসাইটে আবেদন করার জন্য ভিজিট করেছে বলে এসএসসি সূত্রের খবর৷ যার জেরে সমস্যা তৈরি হয় এসএসসির সার্ভারে। তাতে, আরও ইচ্ছুক আবেদনকারী সমস্যায় পড়ে থাকতে পারে বলে মনে করছে কমিশন৷
advertisement
advertisement
সেই কারণে, আবেদনের সময়সীমা আগামী ১২ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত বাড়ানো হয়েছে৷ কমিশন সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে শিক্ষাকর্মী পদে আবেদন জমা পড়েছে ১৪ লক্ষ মতো।
advertisement
৩ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত, প্রথম দফায় আবেদনের সময়সীমা রেখেছিল এসএসসি। তারপর সেই সময়সীমা ফের বাড়ায় এসএসসি। বাড়িয়ে তা ৮ ডিসেম্বর করা হয়৷ এরপর তৃতীয় পর্যায়ে আরও একবার স্কুল সার্ভিস কমিশন আবেদনের সময় সীমা বাড়াল।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
SSC Group C & Group D: বাড়ল গ্রুপ সি, গ্রুপ ডি আবেদনের সময়সীমা! এক সাথে ওয়েবসাইটে ঢুকেছে ৫০-৬০ হাজার প্রার্থী, প্রযুক্তিগত সমস্যা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement