advertisement

Recruitment 2021|| প্রচুর পদে সহকারী অধ্যাপক নিয়োগ, পাবলিক সার্ভিস কমিশনে ফের স্বপ্নের চাকরির হাতছানি...

Last Updated:

Recruitment 2021 for assistant professor posts: বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২৭ জানুয়ারি, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

প্রচুর পদে সহকারী অধ্যাপক নিয়োগ।
প্রচুর পদে সহকারী অধ্যাপক নিয়োগ।
#শ্রীনগর: সম্প্রতি জম্মু এবং কাশ্মীর পাবলিক সার্ভিস কমিশনের (Jammu and Kashmir Public Service Commission) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে সহকারী অধ্যাপক (Assistant Professor) পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে বিশদে জানতে প্রার্থীরা জম্মু এবং কাশ্মীর পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
আবেদনের তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২৭ জানুয়ারি, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিসের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: পাবলিক সার্ভিস কমিশনে বিপুল পদে নিয়োগ, কী ভাবে আবেদন করবেন? জানুন...
শূন্য পদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ:
advertisement
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ১৩৬টি শূন্য পদ রয়েছে বলে জানানো হয়েছে। প্রার্থীদের মূলত সহকারী অধ্যাপক পদে নিয়োগ করা হবে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থাজম্মু এবং কাশ্মীর পাবলিক সার্ভিস কমিশন (Jammu and Kashmir Public Service Commission)
পদের নামসহকারী অধ্যাপক
শূন্য পদের সংখ্যা১৩৬
কাজের স্থানজম্মু এবং কাশ্মীর
কাজের ধরনকিছু জানানো হয়নি
নির্বাচন পদ্ধতিইন্টারভিউয়ের ভিত্তিতে
আবেদন প্রক্রিয়া শুরুবর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতাকিছু জানানো হয়নি
বেতনক্রমকিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের শেষ দিন২৭.০১.২০২২
advertisement
বিশেষ ঘোষণা:
রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ করার পরে প্রার্থীরা তাঁদের আবেদনপত্র এডিট করতে পারবেন। এডিট করার সুবিধা আগামী ২৯ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি, ২০২২ তারিখ পর্যন্ত ধার্য করা হয়েছে। মোট ৩২টি শাখায় সহকারী অধ্যাপক পদে নিয়োগ করা হবে।
advertisement
জেনারেল ক্যাটেগরির প্রার্থীদের আবেদন ফি বাবদ ১০০০ টাকা দিতে হবে। অন্য দিকে সংরক্ষতি ক্যাটেগরির প্রার্থীদের ৫০০ টাকা আবেদন ফি দিতে হবে।
নির্বাচন পদ্ধতি:
নির্বাচন শুধুমাত্র ইন্টারভিউয়ের উপর ভিত্তি করে হবে। ইন্টারভিউ নেওয়া হবে জেকেপিএসসি-র হেডকোয়ার্টাসে। হেডকোয়ার্টাসের ঠিকানা জম্মুর বক্সী নগর, রেশমঘর কলোনি বা সোলীনা নগরে। উল্লিখিত পদে আবেদনের পূর্বে প্রার্থীদের আবেদনপত্রটি ভালো করে পড়ে নিয়ে তবেই আবেদন করতে হবে।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Recruitment 2021|| প্রচুর পদে সহকারী অধ্যাপক নিয়োগ, পাবলিক সার্ভিস কমিশনে ফের স্বপ্নের চাকরির হাতছানি...
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement