advertisement

Primary Teacher: ২০ নম্বর বাড়ল TET-এর জন‍্য বরাদ্দ নম্বর! প্রাথমিক শিক্ষক নিয়োগের নয়া খসড়া বিধি প্রকাশ

Last Updated:

Primary Teacher: প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য নয়া খসড়া বিধি প্রকাশ রাজ্যের। নয়া খসড়া বিধির ওপর মতামত চাইল রাজ্য।

প্রাথমিকে নিয়োগের বিজ্ঞপ্তি
প্রাথমিকে নিয়োগের বিজ্ঞপ্তি
কলকাতা: প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য নয়া খসড়া বিধি প্রকাশ রাজ্যের। নয়া খসড়া বিধির ওপর মতামত চাইল রাজ্য। পুরনো খসড়া বিধি থেকে নয়া খসড়া বিধিতে একাধিক পরিবর্তন আনা হল। গুরুত্ব ‘বাড়ল’ TET-এর। টেটের জন্য বরাদ্দ নম্বর এক ধাক্কায় ২০ নম্বর বাড়ানো হল।
পুরনো খসড়া বিধিতে টেটের বরাদ্দ নম্বর ছিল ৫, নয়া খসড়া বিধিতে তা বাড়িয়ে করা হলো ২৫।
শিক্ষক প্রশিক্ষণের উপর বরাদ্দ নম্বর কমে হল ৫, আগে ছিল ১৫। উচ্চ মাধ্যমিক পাশের নির্ধারিত নম্বর আগে ছিল ১০,তা এখন করা হল ৫।
advertisement
advertisement
এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির উপর কোনও নম্বরই ধার্য করা হল না নয়া খসড়া বিধিতে। শিক্ষকতার অভিজ্ঞতা কত বছর থাকবে তার ওপর নম্বর বরাদ্দ হল। চার বছরের অভিজ্ঞতা থাকলে এক নম্বর। চার থেকে ৬ বছরের অভিজ্ঞতা থাকলে দু’নম্বর, ছয় থেকে আট বছর অভিজ্ঞতা থাকলে তিন নম্বর।
advertisement
৮ থেকে ১০ বছরের অভিজ্ঞতা থাকলে চার নম্বর। ১০ বছরের বেশি অভিজ্ঞতা থাকলে পাঁচ নম্বর দেওয়া হবে। নয়া খসড়া বিধির ওপর মতামত চাইল রাজ্য। ১৫ দিনের মধ্যে মতামত নেওয়ার পরেই চূড়ান্ত বিধি প্রস্তুত করবে রাজ্য স্কুল- স্কুলে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Primary Teacher: ২০ নম্বর বাড়ল TET-এর জন‍্য বরাদ্দ নম্বর! প্রাথমিক শিক্ষক নিয়োগের নয়া খসড়া বিধি প্রকাশ
Next Article
advertisement
Bhuvneshwar Kumar: ২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
  • ২০০ উইকেট ভুবনেশ্বর কুমারের

  • আইপিএলের প্রথম পেসার হিসাবে ২০০ উইকেট নিলেন ভুবনেশ্বর

  • এই নজির আর কোনও ফাস্ট বোলারের নেই

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement