advertisement

Recruitment 2022: রেলে ৫৬৩৬ পদে নিয়োগ শুরু হল, কোথায়? জানুন বিশদে

Last Updated:

প্রার্থীদের আগামী ৩০ জুন, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। (Recruitment 2022)

Recruitment 2022
Recruitment 2022
#নয়াদিল্লি: সম্প্রতি নর্থ ইস্ট ফ্রনটিয়ার রেলওয়ের (Northeast Frontier Railway) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে বলে জানানো হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা নর্থ ইস্ট ফ্রনটিয়ার রেলওয়ের ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
Northeast Frontier Railway Apprentice Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আজ অর্থাৎ ১ জুন থেকে। প্রার্থীদের আগামী ৩০ জুন, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
প্রতিষ্ঠানের তরফে মোট ৫৬৩৬টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
advertisement
সংস্থা:নর্থ ইস্ট ফ্রনটিয়ার রেলওয়ে (Northeast Frontier Railway)
পদের নাম:অ্যাপ্রেন্টিস
শূন্যপদের সংখ্যা:৫৬৩৬
কাজের স্থান:ভারত
কাজের ধরন:সরকারি
নির্বাচন পদ্ধতি:ম্যাট্রিকুলেশন ও আইটিআইয়ে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে
আবেদন শুরু তারিখ:০১.০৬.২০২২
শিক্ষাগত যোগ্যতা:স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম ৫০% নম্বর সহ দশম শ্রেণী উত্তীর্ণ ও আইটিআই সার্টিফিকেট
বেতনক্রম: বিশদ দেখুন
আবেদন পদ্ধতি:অনলাইন
advertisement
আবেদনের শেষ তারিখ: ৩০.০৬.২০২২
Northeast Frontier Railway Apprentice Recruitment 2022: আবেদনের যোগ্যতা
প্রার্থীদের যে কোনও স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম ৫০% নম্বর সহ দশম শ্রেণীতে (১০+২ পরীক্ষা পদ্ধতিতে) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়াও প্রার্থীদের আইটিআই ট্রেডে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট (National Trade Certificate) থাকতে হবে।
Northeast Frontier Railway Apprentice Recruitment 2022: বয়সসীমা
আবেদনকারীর বয়সসীমা ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের উর্ধ্বসীমায় ছাড় দেওয়া হয়েছে।
advertisement
Northeast Frontier Railway Apprentice Recruitment 2022: নির্বাচন পদ্ধতি
ম্যাট্রিকুলেশন ও আইটিআইয়ে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা বানানো হবে। সেই ভিত্তিতে নির্বাচন করা হবে।
Northeast Frontier Railway Apprentice Recruitment 2022: আবেদন ফি
আবেদন ফি বাবদ ১০০ টাকা ধার্য করা হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Recruitment 2022: রেলে ৫৬৩৬ পদে নিয়োগ শুরু হল, কোথায়? জানুন বিশদে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement