advertisement

যাদবপুরের পর এবার প্রেসিডেন্সি, মোদির তথ্যচিত্র আজ দেখাবে এসএফআই, সরগরম ক্যাম্পাস

Last Updated:

আজ বিকেল ৪.৩০ টে-তে দেখানো হবে ক্যাম্পাসে তথ্যচিত্র। যদিও কর্তৃপক্ষের তরফে এখনও অনুমতি পাইনি এসএফআই।

যাদবপুরের পর এবার প্রেসিডেন্সি, মোদির তথ্যচিত্র আজ দেখাবে এসএফআই
যাদবপুরের পর এবার প্রেসিডেন্সি, মোদির তথ্যচিত্র আজ দেখাবে এসএফআই
সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: ইতিমধ্যেই দেখানো হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। নির্বিঘ্নেই কেটেছে অবশ্য গতকাল, বৃহস্পতিবারের কর্মসূচি এসএফআই-এর। যদিও গুজরাত এবং মোদির বিবিসির বিতর্কিত তথ্যচিত্র দেখানো নিয়ে দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যেই ধুন্ধুমার কাণ্ড ঘটেছে।
হায়দরাবাদ বিশ্ববিদ্যালয় থেকে দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়, রাতের অন্ধকারে পাথর ছোড়ার অভিযোগ থেকে শুরু করে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া। এই বিতর্কিত তথ্যচিত্র নিয়ে এই বিশ্ববিদ্যালয়গুলিতে এই ঘটনা ঘটার সময় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে এবার এই তথ্যচিত্র দেখানোর তোড়জোড় শুরু করল ছাত্র সংগঠন এসএফআই। ২৭ জানুয়ারি অর্থাৎ এদিন বিকেলবেলায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই এই তথ্যচিত্র দেখানো হবে। যদিও বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, তথ্যচিত্র দেখানো নিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এখনও কোনও অনুমতি দেওয়া হয়নি।
advertisement
advertisement
তবে এসএফআই-এর তরফে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত ছাত্র নেতারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তারা এই তথ্যচিত্র দেখাবেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ইতিমধ্যেই সোশ্যাল সাইট জুড়ে তার প্রচারও শুরু করেছে এসএফআই। তবে শুধু প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় নাকি রাজ্যের অন্যান্য বিশ্ববিদ্যালয়তেও দেখানো হবে, তা নিয়ে অবশ্য এখনও কোনও সিদ্ধান্ত হয়নি বলেই জানা গিয়েছে।
advertisement
গুজরাত হিংসা এবং নরেন্দ্র মোদি বিষয়ক তথ্যচিত্র ‘ইন্ডিয়া: দা মোদি কোয়েশ্চেন’- এই তথ্যচিত্রকে কেন্দ্র করে একের পর এক ঘটনা। তথ্যচিত্রটি প্রকাশিত হওয়ার পর থেকেই তা নিয়ে নিন্দায় সরব হয়েছে বিজেপি। কেন্দ্রীয় সরকারের একাধিক মন্ত্রী এই তথ্যচিত্রকে বিভ্রান্তিকর এবং দেশের সংহতি রক্ষার পক্ষে ক্ষতিকর হিসেবে উল্লেখ করেছেন। শুধু তাই নয়, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেশের সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দিতে বলা হয়েছে এই তথ্যচিত্রের যাবতীয় লিঙ্ক।
advertisement
যদিও এই নিষেধাজ্ঞা সত্ত্বেও মঙ্গলবার দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে এই তথ্যচিত্র প্রদর্শিত হওয়ার কথা ছিল। অভিযোগ তার আগেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিদ্যুৎ যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।- বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা। এমনকী, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের তরফে অভিযোগ আনা হয়, এবিভিপি-র সদস্যরা তাদের দিকে লক্ষ্য করে পাথর ছুড়েছে। তা নিয়ে তারা থানায় অভিযোগও জানিয়েছে। আর এই প্রেক্ষাপটেই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন এসএফআই এই তথ্যচিত্র দেখাচ্ছে। যা নিয়ে বিশ্ববিদ্যালয়ের অন্দরে নতুন করে চর্চা শুরু হয়েছে। শুধু তাই নয়, এই তথ্যচিত্র দেখানোকে কেন্দ্র করে গণ্ডগোলের আশঙ্কাও করছে কর্তৃপক্ষ।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
যাদবপুরের পর এবার প্রেসিডেন্সি, মোদির তথ্যচিত্র আজ দেখাবে এসএফআই, সরগরম ক্যাম্পাস
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement