Madhyamik Exam 2023: মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় বড় অঘটন! দেওয়াই হল না গ্রাফ পেপার, পরে পর্ষদ যা জানাল
- Written by:SOMRAJ BANDOPADHYAY
- Published by:Suvam Mukherjee
Last Updated:
Madhyamik Exam 2023: রাজ্যজুড়ে কোনও পরীক্ষা কেন্দ্রেই পৌঁছায়নি গ্রাফ পেপার। যদিও মাধ্যমিকের অঙ্ক প্রশ্ন পত্রে একটি প্রশ্নে গ্রাফ পেপারে উত্তর লিখতে বলা হয়।
কলকাতা: মাধ্যমিকের অঙ্ক পরীক্ষার দিনেও কার্যত অঘটন। অঙ্ক প্রশ্নপত্রের সঙ্গে দেওয়াই হল না গ্রাফ পেপার। যা ঘিরে শুরু হল তুমুল বিতর্ক। রাজ্যজুড়ে কোনও পরীক্ষা কেন্দ্রেই পৌঁছায়নি গ্রাফ পেপার। যদিও মাধ্যমিকের অঙ্ক প্রশ্ন পত্রে একটি প্রশ্নে গ্রাফ পেপারে উত্তর লিখতে বলা হয়।
কিন্তু গ্রাফ পেপারে উত্তর লিখতে বলা হলেও সেই গ্রাফ পেপার ই কোন পরীক্ষা কেন্দ্রে পৌঁছায়নি।যা ঘিরে পরীক্ষার্থীদের মধ্যে সাময়িক প্রশ্ন চিহ্ন তৈরি হলেও পরে অবশ্য পর্ষদ নির্দেশ দেয় সাদা খাতায় উত্তর লিখলেই পুরো নম্বর দেওয়া হবে। তবে গোটা বিষয়টি কিভাবে পর্ষদের আধিকারিকদের নজর এড়িয়ে গেল তা নিয়ে উড়ছে প্রশ্ন? পর্ষদের একাংশ অবশ্য দাবি গোটা বিষয়টি পর্ষদের প্যাকেজিং সেকশনে নজর এড়িয়ে গেছে।
advertisement
Check: পশ্চিমবঙ্গ মাধ্যমিক 10 তম ফলাফল 2023
যদিও গোটা বিষয়টি নিয়ে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় তার এই দফতরের পরীক্ষা সচিবের থেকে বিস্তারিত রিপোর্ট চেয়েছেন। আগামী ৪ঠা মার্চের মধ্যে বিস্তারিত রিপোর্ট দিতে বলা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মধ্যশিক্ষা পর্ষদ বিবৃতি দিয়ে জানিয়েছে ১২টার সময় গোটা বিষয়টি পর্ষদের নজরে আসে। সঙ্গে সঙ্গেই রাজ্যজুড়ে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ও প্রত্যেকটি জেলা স্কুল বিদ্যালয় পরিদর্শকদের জানানো হয় সাদা খাতায় উত্তর পরীক্ষার্থীরা সঠিক করলেই নম্বর দেওয়া হবে। এই মর্মে পরীক্ষার্থীদের কাছে বার্তা পাঠানোর নির্দেশ দেওয়া হয় পর্ষদের তরফে।
advertisement
advertisement
Check : পশ্চিমবঙ্গ মাধ্যমিক ক্লাস 10 তম ফলাফল 2023 লাইভ আপডেট
পর্ষদ বিবৃতি দিয়ে জানিয়েছে, যারা প্রশ্নপত্র তৈরি করেছেন এবং প্রশ্নপত্রের যিনি মডারেটর কেউই পর্ষদকে এই বিষয় সম্পর্কে অবগত করেনি। এ বিষয়ে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, “গোটা বিষয়টি সম্পর্কে আমরা অবগত করেছি পরীক্ষা কেন্দ্র এবং দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের। পরীক্ষার্থীরা সাদা খাতায় সঠিক উত্তর লিখলেই নম্বর দেওয়া হবে।”
advertisement
তবে এইভাবে বিবৃতি দিয়ে পর্ষদ কি দায় এড়িয়ে যেতে পারে? সেই প্রশ্নই তুলছে শিক্ষা মহলের একাংশ। মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি প্রায় ৭ থেকে ৮ মাস আগে থেকে হয়। তারপরেও কীভাবে এই ভুল হল পর্ষদের, তা নিয়েও পর্ষদের মধ্যেই উঠতে শুরু করেছে প্রশ্ন।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 02, 2023 8:15 PM IST









