advertisement

South 24 Parganas News: চোখের নিমেষে নদীগর্ভে তলিয়ে গেল ৪০ ফুট বাঁধ, প্রকৃতির তাণ্ডবে দিশেহারা হাজার হাজার মানুষ! প্রশাসনের কর্তারা ছুটলেন মাঝরাতে

Last Updated:

South 24 Parganas News: সুন্দরবনের পাখিরালয়ে গোমর নদীর বাঁধে ধস নামায় আতঙ্ক ছড়াল এলাকায়। মঙ্গলবার সন্ধ্যা নাগাদ পাখিরালায় অঞ্চলে গোমর নদীর বাঁধের প্রায় চল্লিশ ফুট এলাকা জুড়ে ধস নামে। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় মেরামতির কাজ।

+
মেরামতির

মেরামতির কাজ চলছে

দক্ষিণ ২৪ পরগনা, গোসাবা, সুমন সাহা: সুন্দরবনের পাখিরালয়ে গোমর নদীর বাঁধে ধস নামায় আতঙ্ক ছড়াল এলাকায়। মঙ্গলবার সন্ধ্যা নাগাদ পাখিরালায় অঞ্চলে গোমর নদীর বাঁধের প্রায় চল্লিশ ফুট এলাকা জুড়ে ধস নামে। আচমকা এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। স্থানীয়দের দাবি, অমাবস্যার ভরা কটালের জেরে নদীতে জলস্ফীতি অনেকটাই বেড়ে যায়। নদীর তীব্র স্রোত ও বাড়তি চাপের ফলে বাঁধের একাংশ ভেঙে পড়ে। খবর পেয়ে গ্রামবাসীরা দ্রুত সেচ দফতরকে বিষয়টি জানান।
খবর পেয়েই সেচ দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে জরুরি ভিত্তিতে মেরামতির কাজ শুরু করেন। বালি ভর্তি জিওব্যাগ ফেলে ও মাটি দিয়ে ধসে যাওয়া অংশ আটকানোর কাজ চলছে। দফতরের আধিকারিকদের দাবি, দ্রুত অস্থায়ী মেরামতির কাজ সম্পন্ন করা হবে, যাতে নতুন করে জল প্রবেশের আশঙ্কা না থাকে। পরবর্তীতে স্থায়ীভাবে বাঁধ সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলেও জানানো হয়েছে। সেচ দফতরের তরফে জানানো হয়েছে, ধস নামলেও এখনও পর্যন্ত গ্রামে নদীর জল ঢোকেনি। তবে পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে।
advertisement
আরও পড়ুন: ইঞ্জিন ভ্যানের ধাক্কায় নিমেষেই সব শেষ, বাসস্ট্যান্ডের কাছে বাইক চালকের মর্মান্তিক পরিণতি! শোকে পাথর পরিবার
ভরা কটালের সময় নদীর জলস্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় সুন্দরবনের বিভিন্ন এলাকায় বাঁধের উপর বাড়তি চাপ তৈরি হয়। ফলে এমন ঘটনা প্রায়শই দেখা যায় বলে স্থানীয়দের মত। এ বিষয়ে জেলা পরিষদের সদস্য  জানান, পাখিরালয় পুরনো খেয়া ঘাটের কাছে হঠাৎ করে সন্ধ্যাবেলায় ধস নামে। বেশ কয়েকদিন ধরে এই জায়গার অবস্থা খারাপ ছিল। ধসের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন এসডিও এবং প্রশাসনিক আধিকারিকরা। যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বাংলাদেশী পণ্যবাহী জাহাজ এই পাখিরালয় নদীতে নোঙর করার কারণে নদীর ঢেউ হয় এবং যাতায়াতের কারণে ধস কবলিত এলাকাগুলিতে ধস দেখা দিয়েছে। পাখিরালয় পুরনো খেয়াঘাট, জ্যোতিরামপুর, উত্তর ডাঙ্গা, হেতালবেড়িয়া সহ একাধিক জায়গা ভাঙ্গন কবলিত। বারবার প্রশাসনকে জানানোর পরেও নদীবাঁধে কাজ হয়নি। উল্লেখ্য, সুন্দরবনের উপকূলবর্তী অঞ্চলে নদী বাঁধই গ্রামবাসীদের একমাত্র সুরক্ষা। সামান্য ফাটল বা ধস বড় বিপদের ইঙ্গিত দিতে পারে। তাই দ্রুত মেরামতির কাজ শুরু হওয়ায় কিছুটা স্বস্তি মিলেছে পাখিরালয়ের মানুষের মধ্যে। তবে দীর্ঘমেয়াদি স্থায়ী সমাধানের দাবিও জোরালো হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South 24 Parganas News: চোখের নিমেষে নদীগর্ভে তলিয়ে গেল ৪০ ফুট বাঁধ, প্রকৃতির তাণ্ডবে দিশেহারা হাজার হাজার মানুষ! প্রশাসনের কর্তারা ছুটলেন মাঝরাতে
Next Article
advertisement
Narendra Modi Invites Tarique Rahman to India: 'ভারত সফরে আসুন', তারেক রহমানের হাতে মোদির আমন্ত্রপত্র দিয়ে এলেন দূত ওম বিড়লা!
'ভারতে আসুন', তারেক রহমানের হাতে মোদির আমন্ত্রপত্র দিয়ে এলেন দূত ওম বিড়লা!
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হয়ে উপস্থিত থাকলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা৷ একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানের হাতে ভারতে আসার আমন্ত্রণপত্রও তুলে দিয়েছেন লোকসভার অধ্যক্ষ৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement