advertisement

Madhyamik 2026: পুরুলিয়ার ছেলের অবিশ্বাস্য কীর্তি...! মাধ্যমিকে কী চমক দিলেন ঋজুরাজ? গর্বে ভাসল গোটা বাংলা!

Last Updated:

Madhyamik 2026: কাশীপুরের সোনাইজুড়ি এলাকার তিলকা মুর্মু হাইস্কুলের ছাত্র ঋজুরাজের পরীক্ষা কেন্দ্র পড়েছে কাশীপুরের জেকেএম গার্লস হাইস্কুলে। তার এই উদ্যোগ ইতিমধ্যেই পুরুলিয়া জেলা জুড়ে তথা রাজ্য জুড়ে যথেষ্ট আলোড়ন ফেলেছে।

+
সাঁওতালি

সাঁওতালি ভাষায় মাধ্যমিক পরীক্ষায় পুরুলিয়ার ঋজুরাজ

পুরুলিয়া: মাতৃভাষা বাংলা, কিন্তু শৈশব থেকেই সাঁওতালি মাধ্যম স্কুলে ভর্তি হয়ে সেই ভাষাতেই পড়াশোনা করে আসছে পুরুলিয়া জেলার কাশীপুরের ভালাগোড়া গ্রামের ঋজুরাজ মুখোপাধ্যায়। একেবারে বাঙালি পরিবারে জন্ম হলেও সাঁওতালি ভাষা ও অলচিকি হরফের প্রতি নিখাদ ভালবাসাই তাকে এই ব্যতিক্রমী পথে নিয়ে এসেছে। সাঁওতালি মাধ্যম স্কুলে পড়াশোনা করেই এবছর সে সাঁওতালি ভাষায় অলচিকি হরফে মাধ্যমিক পরীক্ষায় বসেছে।
কাশীপুরের সোনাইজুড়ি এলাকার তিলকা মুর্মু হাইস্কুলের ছাত্র ঋজুরাজের পরীক্ষা কেন্দ্র পড়েছে কাশীপুরের জেকেএম গার্লস হাইস্কুলে। তার এই উদ্যোগ ইতিমধ্যেই পুরুলিয়া জেলা জুড়ে তথা রাজ্য জুড়ে যথেষ্ট আলোড়ন ফেলেছে। ঋজুরাজ জানায়, “বাবার ইচ্ছা পূরণ করতেই সাঁওতালি মাধ্যমে মাধ্যমিক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সাঁওতালি ভাষাকে আমি খুব ভালবাসি। শুধু মাধ্যমিক পরীক্ষায় বসাই নয়, ভবিষ্যতে এই ভাষা নিয়ে গবেষণা করতে চাই। সাঁওতাল সমাজ আজও নানা দিক থেকে পিছিয়ে রয়েছে, আমি চাই এই ভাষার মাধ্যমেই তাদের এগিয়ে নিয়ে যেতে। সে আরও জানায়, শুরুতে সাঁওতালি ভাষা রপ্ত করতে কিছুটা অসুবিধা হলেও ধীরে ধীরে সবকিছুই সহজ হয়ে যায়।”
advertisement
advertisement
অন্যদিকে ঋজু রাজের বাবা সোনাইজুড়ি প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষক কমল মুখোপাধ্যায় বলেন, “আমার বেশিরভাগ বন্ধু-বান্ধবই আদিবাসী সমাজের মানুষ। সেই থেকেই সাঁওতালি ভাষা ও সংস্কৃতির প্রতি আমার আলাদা ভালবাসা তৈরি হয়। সেই ভালবাসাই আমি আমার ছেলের মাধ্যমে বাস্তবায়িত করতে চেয়েছি।”
advertisement
ভাষা, সংস্কৃতি ও সামাজিক দায়বদ্ধতার এমন মিলন আজকের দিনে নিঃসন্দেহে অনুপ্রেরণাদায়ক। ঋজুরাজের এই উদ্যোগ শুধু একটি পরীক্ষায় বসা নয়, বরং ভাষাগত সম্প্রীতি ও সামাজিক অগ্রগতির পথে এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। অনুপ্রেরণা যোগাচ্ছে অন্যদেরও।
শান্তনু দাস
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Madhyamik 2026: পুরুলিয়ার ছেলের অবিশ্বাস্য কীর্তি...! মাধ্যমিকে কী চমক দিলেন ঋজুরাজ? গর্বে ভাসল গোটা বাংলা!
Next Article
advertisement
PM Modi in Israel: 'সন্ত্রাসবাদের কোনও অজুহাত হয় না!' ৭ অক্টোবরের হামলার নিন্দা, ইজরায়েলের পাশে থাকার দৃঢ় বার্তা মোদির
'সন্ত্রাসবাদের কোনও অজুহাত হয় না!' ৭/১০ হামলার নিন্দা, ইজরায়েলের পাশে থাকার বার্তা মোদির
  • ইজরায়েলের সংসদে সন্ত্রাসবাদের বিরুদ্ধে জোরাল বার্তা মোদির৷

  • সন্ত্রাস বিরোধী লড়াইয়ে ইজরায়েলের পাশে ভারত, জানালেন প্রধানমন্ত্রী৷

  • ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে হামাসের হামলার নিন্দা মোদির৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement