advertisement

VSSC Recruitment 2021: চাকরির খবর! বিক্রম সারাভাই স্পেস সেন্টারে বিভিন্ন পদে নিয়োগ শুরু

Last Updated:

ট্রেনিং-এর সময়ে প্রার্থীরা মাসিক ৮০০০ টাকা বৃত্তি পাবেন বলেও জানানো হয়েছে।

#নয়াদিল্লি: বিক্রম সারাভাই স্পেস সেন্টারের (Vikram Sarabhai Space Center) বিভিন্ন পদে নিয়োগ চলছে। সম্প্রতি অ্যাপ্রেন্টিস টেকনিশিয়ান (Apprentice Technician) অর্থাৎ ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা পদের জন্য ভিএসএসসি-র তরফে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট টেকনিশিয়ান পদে ১৫৮ টি শূণ্যপদে নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। প্রার্থীরা আগামী ৪ অগাস্ট পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন।
আগ্রহী প্রার্থীদের শীঘ্রই অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। বিক্রম সারাভাই স্পেস সেন্টারের অফিসিয়াল ওয়েবসাইটvssc.gov.in/VSSC/-তে প্রার্থীরা নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিতভাবে খোঁজ নিতে পারেন।
প্রতিষ্ঠানের তরফে টেকনেশিয়ান পদের চাকরিতে যোগদানের থেকে এক বছর পর্যন্ত প্রার্থীদের ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিং-এর সময়ে প্রার্থীরা মাসিক ৮০০০ টাকা বৃত্তি পাবেন বলেও জানানো হয়েছে।
advertisement
advertisement
শূন্যপদের বিবরণ
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে ১৫৮ টি অ্যাপ্রেন্টিস টেকনিশিয়ান পদের মধ্যে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং (Automobile Engg)-এ ৮টি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (Chemical Engg)-এ ২৫ টি, সিভিল ইঞ্জিনিয়ারি (Civil Engg)-এ ৮টি, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং (Computer Sci/Engg)-এ ১৫টি, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (Electrical Engg)-এ ১০টি, ইলেক্ট্রনিকস ইঞ্জিনিয়ারিং (Electronics Engg)-এ ৪০টি, ইনস্ট্রুমেন্ট টেকনোলজি (Instrument Technology)-এ ৬টি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (Mechanical Engg)-এ ৪৬টি শূণ্যপদ রয়েছে।
advertisement
বয়সসীমাঃ
৪ অগাস্ট পর্যন্ত ৩০ বছর বয়সী প্রার্থীরা বিক্রম সারাভাই স্পেস সেন্টারের অ্যাপ্রেন্টিস টেকনিশিয়ান পদের জন্য আবেদন করতে পারবেন।
আবেদন প্রক্রিয়া:
প্রার্থীদের প্রথমে বিক্রম সারাভাই স্পেস সেন্টারের অফিসিয়াল ওয়েবসাইটেhttps://www.vssc.gov.in/-তেযেতে হবে। এরপর ওই ওয়েবসাইটটির হোমপেজের recruitment বিভাগে গিয়ে নোটিফিকেশন নম্বর VSSC TA2021-তে ক্লিক করতে হবে, যেখানে প্রার্থীরা একটি নতুন পেজ দেখতে পাবেন। এই পেজেই প্রার্থীদের আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনপত্রে সংশ্লিষ্ট চাকরির জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে। একইসঙ্গে প্রার্থীর ফটো এবং স্বাক্ষরও আপলোড করতে হবে। আবেদনপত্র পূরণ করা হয়ে গেলে নিজেদের সুবিধার জন্য এবং নিয়োগ সংক্রান্ত বিষয়ে ভবিষ্যতে ব্যবহারের জন্য প্রার্থীদের আবেদনপত্রের একটি হার্ডকপি রেখে দিতে হবে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
VSSC Recruitment 2021: চাকরির খবর! বিক্রম সারাভাই স্পেস সেন্টারে বিভিন্ন পদে নিয়োগ শুরু
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement