advertisement

UPPCL Recruitment 2021: পাওয়ার কর্পোরেশন লিমিটেডে প্রচুর পদে ইঞ্জিনিয়ার নিয়োগ, বিশদে জানুন

Last Updated:

প্রার্থীদের আগামী ২ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। (UPPCL Recruitment 2021)

পাওয়ার কর্পোরেশন লিমিটেডে প্রচুর পদে ইঞ্জিনিয়ার নিয়োগ, বিশদে জানুন
পাওয়ার কর্পোরেশন লিমিটেডে প্রচুর পদে ইঞ্জিনিয়ার নিয়োগ, বিশদে জানুন
#লখনউ: সম্প্রতি উত্তর প্রদেশ পাওয়ার কর্পোরেশন লিমিটেডের (Uttar Pradesh Power Corporation Limited) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা UPPCL-এর অফিসিয়াল ওয়েবসাইটে upenergy.in গিয়ে খোঁজ নিতে পারেন।
আরও পড়ুন: ১৭৩ শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট মেডিক্যাল অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন
UPPCL Recruitment 2021: গুরুত্বপূর্ণ তারিখপ্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হবে ১২ নভেম্বর থেকে। প্রার্থীদের আগামী ২ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন ফি জমা দেওয়া শেষ দিন ৪ ডিসেম্বর, ২০২১। প্রাথমিক ভাবে কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা তারিখ ঘোষণা করা হয়েছে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে, ২০২২। অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে UPPCL-এর অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পাওয়া যাবে। সময়সীমায় যদি কোনও বদল আনা হয় তা পরবর্তীতে প্রার্থীদের নোটিসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
UPPCL Recruitment 2021: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ১১৫টি শূন্যপদ পদ রয়েছে বলে জানানো হয়েছে। জুনিয়র ইঞ্জিনিয়ার: ৭১টি পদ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার: ৪৪টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য: সংস্থা: উত্তর প্রদেশ পাওয়ার কর্পোরেশন লিমিটেড (UPPCL) পদের নাম: জুনিয়র ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শূন্যপদের সংখ্যা: ১১৫ কাজের স্থান: উত্তর প্রদেশ কাজের ধরন: স্থায়ী পদ নির্বাচন পদ্ধতি: কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, ইন্টারভিউ এবং অন্যান্য আবেদন প্রক্রিয়া শুরু: ১২.১১.২০২১ শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি বেতনক্রম: কিছু জানানো হয়নি আবেদন পদ্ধতি: অনলাইন আবেদনের শেষ দিন: ০২.১২.২০২১
UPPCL Recruitment 2021: আবেদনের যোগ্যতাআবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও অন্যান্য বিষয়ে আরও অধিক জানতে প্রার্থীরা এই লিঙ্কটি https://www.upenergy.in/site/writereaddata/siteContent/202110281842333465JE%20ADVT.pdf ব্যবহার করতে পারেন।
UPPCL Recruitment 2021: নির্বাচন পদ্ধতিপ্রার্থীদের প্রথমে কম্পিউতার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে শর্টলিস্ট করা হবে। এর পর উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। সর্ব শেষে প্রার্থীদের দু'টি পরীক্ষার মোট নম্বরের ভিত্তিতে নির্বাচন করা হবে। নির্বাচিত প্রার্থীদের UPPCL দ্বারা অনুষ্ঠিত ট্রেনিং প্রোগ্রামের জন্য পাঠানো হবে।
UPPCL Recruitment 2021: আবেদন ফিজেনারেল ক্যাটাগরি এবং অন্যান্য রাজ্যের প্রার্থীদের ১১৮০ টাকা আবেদন ফি বাবদ দিতে হবে। তফসিলি জাতির প্রার্থীদের জন্য ৮২৬ টাকা এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য ১২ টাকা আবেদন ধার্য করা হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
UPPCL Recruitment 2021: পাওয়ার কর্পোরেশন লিমিটেডে প্রচুর পদে ইঞ্জিনিয়ার নিয়োগ, বিশদে জানুন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement