advertisement

২০০০-এর বেশি শূ্ন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি PSPCL-এর, জানুন কবে, কী ভাবে আবেদন করা যাবে

Last Updated:

সহকারী লাইনম্যান এবং অন্যান্য পদগুলিতে আবেদনের জন্য এবার বিজ্ঞপ্তি জারি করল PSPCL।

#চণ্ডীগড়: গত বছর থেকেই নিজের দাপট দেখাচ্ছে করোনা। এই মারণ ভাইরাসের জেরে দেশ জুড়ে চলছে আর্থিক মন্দা। যার প্রভাব পড়েছে চাকরির বাজারে। চাকরি হারিয়ে সমস্যায় পড়েছেন বহু মানুষ। এবার এই সঙ্কটের পরিস্থিতিতে সুখবর শোনালো পঞ্জাব স্টেট পাওয়ার কর্পোরেশন লিমিটেড (Punjab State Power Corporation Limited)। সহকারী লাইনম্যান এবং অন্যান্য পদগুলিতে আবেদনের জন্য এবার বিজ্ঞপ্তি জারি করল PSPCL।
যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা PSPCL অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। এই নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে ৩১ মে ২০২১ থেকে। আবেদন জানানোর শেষ দিন ২০ জুন ২০২১। এই নিয়োগের মাধ্যমে PSPCL-এর মোট ২,৬৩২টি শূন্যপদ পূরণ করা হবে।
শূন্যপদের বিবরণ:
advertisement
মোট ২,৬৩২টি শূন্য পদের মধ্যে নন-টেকনিক্যাল রাজস্ব হিসাবরক্ষকের ১৮ টি শূন্যপদ, করণিক পদের জন্য ৫৪৯টি, জুনিয়র ইঞ্জিনিয়ার/ইলেকট্রিক্যাল পদের জন্য ৭৫টি, সহকারী লাইনম্যান পদে ১৭০০টি এবং সাব স্টেশন অ্যাটেন্ডেন্টের(ASSA) টেকনিক্যালের জন্য ২৯০টি পদে নিয়োগ হবে।
advertisement
প্রার্থীর যোগ্যতা:
নন-টেকনিক্যাল রাজস্ব হিসাবরক্ষক: এই পদে অনলাইনে আবেদন করতে, প্রার্থীদের ন্যূনতম ৬০ শতাংশ নম্বর সহ B.Com-এর ((ফুল টাইম, রেগুলার কোর্স) ডিগ্রি থাকতে হবে বা কমপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ M.Com-এর (ফুল টাইম, রেগুলার কোর্স) ডিগ্রি থাকতে হবে।
ক্লার্ক: স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে প্রার্থীদের স্নাতক ডিগ্রি থাকতে হবে। তাঁকে প্রতি মিনিটে ন্যূনতম ৩০টি শব্দ ইংরেজি এবং পঞ্জাবিতে টাইপিংয়ের পরীক্ষায় পাস করতে হবে।
advertisement
জুনিয়র ইঞ্জিনিয়ার/ইলেকট্রিক্যাল: প্রার্থীদের অবশ্যই সর্বনিম্ন ৫০ শতাংশ নম্বর সহ B.E/B.Tech/B.Sc ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।
সহকারী লাইনম্যান: প্রার্থীর মাধ্যমিকের শংসাপত্র থাকতে হবে বা সমমানের লাইনম্যান ট্রেডে জাতীয় শিক্ষানবিশ শংসাপত্র (National Apprenticeship Certificate) থাকতে হবে।
সহকারী সাব স্টেশন পরিচারক: ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশনে পূর্ণ সময়ের রেগুলার ডিপ্লোমা কোর্সে ৬০ শতাংশ নম্বর প্রাপ্ত বা ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ পূর্ণ সময়ের রেগুলার ডিপ্লোমা কোর্সে ৬০ শতাংশ নম্বর প্রাপ্ত বা ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রশেসে পূর্ণ সময়ের রেগুলার ডিপ্লোমা কোর্সে ৬০ শতাংশ নম্বর প্রাপ্তরা আবেদন জানাতে পারবেন।
advertisement
বয়সসীমা: এই পদগুলিতে আবেদনের জন্য বয়সসীমা ১৮ থেকে ৩৭ বছর হবে।
কী ভাবে আবেদন করবেন:
স্টেপ ১: PSPCL-এর অফিসিয়াল ওয়েবসাইট দেখুন
স্টেপ ২: হোমপেজে "নিয়োগ" (Recruitment) আইকনে ক্লিক করুন
স্টেপ ৩: নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
স্টেপ ৪: 'Apply' বাটনে ক্লিক করুন (যা ৩১ মে থেকে সক্রিয় হবে) এবং ফর্মটি পূরণ করুন
advertisement
স্টেপ ৫: প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন
স্টেপ ৬: আবেদনের জন্য পেমেন্ট করুন এবং ফর্মটি জমা দিন
স্টেপ ৭: আপনি ভবিষ্যতের রেফারেন্সের জন্য আবেদনপত্রের একটি প্রিন্ট আউট নিতে পারেন
আবেদন মূল্য:
সাধারণ ও অন্যান্য বিভাগের প্রার্থীদের আবেদনের ফি ৯৪৪ টাকা। SC এবং প্রতিবন্ধী বিভাগের ব্যক্তির জন্য ফি ৫৯০ টাকা। একাধিক পদের জন্য যোগ্য প্রার্থীদের আলাদা ফি জমা দিতে হবে এবং আলাদাভাবে আবেদন করতে হবে।
advertisement
নির্বাচন প্রক্রিয়া:
রাজস্ব হিসাবরক্ষক, সহকারী লাইনম্যান এবং সহকারী সাব-স্টেশন অ্যাটেন্ডেন্টের পদগুলির জন্য একটি অনলাইন পরীক্ষা হবে। প্রি এবং মেইন দু'টি পরীক্ষা হবে- জুনিয়র ইঞ্জিনিয়ার/ইলেকট্রিক্যাল পদগুলির জন্য। যোগ্য প্রার্থীদের নির্বাচনের জন্য একটি ডকুমেন্ট চেকিং প্রক্রিয়াটি থাকবে। চাকরিতে যোগদানের আগে প্রার্থীদের প্রশিক্ষণ দেওয়া হবে।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
২০০০-এর বেশি শূ্ন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি PSPCL-এর, জানুন কবে, কী ভাবে আবেদন করা যাবে
Next Article
advertisement
West Bengal Weather Update: আপাতত চারদিন রাজ্যে তাপমাত্রার হেরফের নেই, দোলে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
আপাতত চারদিন রাজ্যে তাপমাত্রার হেরফের নেই, দোলে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • আপাতত চারদিন রাজ্যে তাপমাত্রার হেরফের নেই

  • দোলে কেমন থাকবে আবহাওয়া?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement