advertisement

Paramedical Staff Recruitment 2021: ২৪৩৯ প্যারামেডিক্যাল স্টাফ নিয়োগ; কী ভাবে আবেদন করবেন?

Last Updated:

আগ্রহী প্রার্থীদের ১৩ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর ২০২১ তারিখের মধ্যে আয়োজিত ইন্টারভিউয়ে অংশ নিতে হবে।

#কলকাতা: সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (Central Reserve Police Force) অধীনে নিয়োগ শুরু হবে। সম্প্রতি সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এক বিজ্ঞপ্তি জারি করে অবসরপ্রাপ্ত CAPF এবং এক্স-আর্মড ফোর্সের কর্মীদের প্যারামেডিক্যাল স্টাফ (Paramedical Staff Recruitment 2021) পদে নিয়োগের কথা প্রকাশ করেছে। পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। অবসরপ্রাপ্ত ইচ্ছুক কর্মীরা সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের অফিসিয়াল ওয়েবসাইটে crpf.gov.in গিয়ে এই বিষয়ে বিশদে খোঁজ নিতে পারেন।
প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে যে, আগ্রহী প্রার্থীদের ১৩ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর ২০২১ তারিখের মধ্যে আয়োজিত ইন্টারভিউয়ে অংশ নিতে হবে। CRPF, ITBP, SSB, AR এবং BSF ইত্যাদি বিভাগে প্যারামেডিক্যাল স্টাফ নিয়োগ করা হবে।
শূন্যপদের সংখ্যা
advertisement
প্রতিষ্ঠানের তরফে মোট পদের সংখ্যা ২৪৩৯টি রয়েছে বলে জানানো হয়েছে।
শূন্যপদের বিস্তারিত বিবরণ
AR: ১৫৬টি পদ
advertisement
BSF: ৩৬৫টি পদ
CRPF: ১৫৩৭টি পদ
ITBP: ১৫৩৭টি পদ
SSB: ১৫৩৭টি পদ
প্রার্থীদের আবেদনের যোগ্যতা
CAPF, AR এবং আর্মড ফোর্সের কর্মীরা ৬২ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারেন। CAPF, AR এবং আর্মড ফোর্সের কর্মীদের ১ বছরের জন্য প্যারামেডিক্যাল স্টাফ হিসেবে উল্লিখিত বিভাগে কাজ করতে হবে।
অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য
ইন্টারভিউয়ের সময়ে প্রার্থীদের সমস্ত ডকুমেন্টের অরিজিনাল কপি এবং সেই সঙ্গে জেরক্স কপি আনতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্ট, যেমন রিটায়ার্ড সার্টিফিকেট, জন্মের প্রমাণপত্র, এক্সপেরিয়েন্স সার্টিফিকেট ইত্যাদি অবশ্যই আনতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মের উপরে পদের নাম ও সম্পূর্ণ বিবরণ লিখে আবেদন করার কথা বলা হয়েছে। এছাড়া ৩ কপি পাসপোর্ট সাইজ ছবি ফর্মের সঙ্গে জমা করতে হবে। বাছাই করা প্রার্থীদের জয়েনিংয়ের সময়ে মেডিক্যাল টেস্ট করা হবে।
advertisement
সম্পূর্ণ নোটিফিকেশটি ভালো ভাবে পড়ার জন্য প্রার্থীরা এই লিঙ্কে গিয়ে খোঁজ নিতে পারেন- https://crpf.gov.in/writereaddata/Portal/Recruitment_Advertise/ADVERTISE/1_219_1_878082021.pdf।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Paramedical Staff Recruitment 2021: ২৪৩৯ প্যারামেডিক্যাল স্টাফ নিয়োগ; কী ভাবে আবেদন করবেন?
Next Article
advertisement
West Bengal Weather Update: আপাতত চারদিন রাজ্যে তাপমাত্রার হেরফের নেই, দোলে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
আপাতত চারদিন রাজ্যে তাপমাত্রার হেরফের নেই, দোলে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • আপাতত চারদিন রাজ্যে তাপমাত্রার হেরফের নেই

  • দোলে কেমন থাকবে আবহাওয়া?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement