Job News: পূর্ব বর্ধমান জেলায় রয়েছে চাকরির সুযোগ, মাসিক বেতন ১৯ হাজার! আজই করুন আবেদন
- Reported by:Bonoarilal Chowdhury
- Published by:Raima Chakraborty
Last Updated:
Job News: স্নাতকোত্তর ডিগ্রি থাকলেই এবার চাকরি! সুখবর পূর্ব বর্ধমান জেলাবাসীর জন্য। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে রয়েছে চাকরির সুযোগ, বিশদে জেনে নিন।
পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: স্নাতকোত্তর ডিগ্রি পাশ করে থাকলেই এবার চাকরি! সুখবর পূর্ব বর্ধমান জেলাবাসীর জন্য। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে রয়েছে চাকরির সুযোগ। University Institute of Technology (ইউআইটি), গোলাপবাগে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে ‘হোস্টেল সুপারিন্টেন্ডেন্ট’ পদে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, মোট ২টি শূন্যপদে নিয়োগ করা হবে। আবেদনকারীদের যে কোনও শাখায় স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর নির্ধারিত হয়েছে। পাশাপাশি, হোস্টেল প্রশাসন বা ব্যবস্থাপনায় ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে এককালীন ১৯,০০০ টাকা সম্মানী প্রদান করা হবে।
advertisement
আরও পড়ুন: হার্টের চিকিৎসায় কলকাতার হাসপাতালের বিরাট রেকর্ড! সাত ঘণ্টায় ২১ সফল অস্ত্রোপচার! অবিশ্বাস্য ঘটনাটি কোন হাসপাতালে জানেন?
নির্ধারিত ফরম্যাটে পূরণ করা আবেদনপত্র প্রয়োজনীয় নথির স্ব-স্বাক্ষরিত দু’সেট কপি-সহ ইউআইটির অধ্যক্ষের দফতরে জমা দিতে হবে। আবেদন পৌঁছনোর শেষ সময় ৫ মার্চ ২০২৬ বিকেল ৫টা। নির্ধারিত সময়ের পরে কোনও আবেদন গ্রহণ করা হবে না বলে স্পষ্ট জানানো হয়েছে। আবেদন ফি ১,০০০ টাকা, যা শুধুমাত্র ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে। ডিমান্ড ড্রাফট “University Institute of Technology” এর অনুকূলে বর্ধমান প্রদেয় হতে হবে। নগদ, চেক, মানি অর্ডার বা পোস্টাল স্ট্যাম্প গ্রহণযোগ্য নয়। বিজ্ঞপ্তিতে প্রার্থীদের জন্য একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশিকা উল্লেখ করা হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন: পরীক্ষার দু’ঘণ্টা আগে অ্যাডমিট কার্ড সংশোধন, শিক্ষাকর্মী নিয়োগে নির্দেশিকা জারি করে ফের সুযোগ এসএসসি-র
ইউআইটি কর্তৃপক্ষ কোনও কারণ দর্শানো ছাড়াই আবেদন বাতিল করার অধিকার সংরক্ষণ করে। ডাকযোগে আবেদনপত্র বিলম্বে পৌঁছানো বা হারিয়ে গেলে তার দায় প্রতিষ্ঠান নেবে না। সাক্ষাৎকারের সময় সমস্ত মূল নথিপত্র প্রদর্শন করতে হবে।একজন প্রার্থী কেবলমাত্র একটি আবেদন করতে পারবেন। একাধিক আবেদন করলে সব আবেদন বাতিল হবে এবং জমাকৃত ফি বাজেয়াপ্ত হবে। আবেদন একবার জমা দেওয়ার পর তা প্রত্যাহার করা যাবে না এবং ফি ফেরতযোগ্য নয়। এছাড়াও আরও বেশকিছু নির্দেশিকা রয়েছে। তবে বিস্তারিত জানার জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া প্রয়োজন।
Location :
Barddhaman,West Bengal
First Published :
Feb 27, 2026 1:06 PM IST









