Job Vacancy: ডিফেন্স রিসার্চ অর্গানাইজেশনের হয়ে কাজের সুযোগ! আবেদন শুরু ১ নভেম্বর থেকে!
- Published by:Debalina Datta
Last Updated:
Job Vacancy: DRDO Recruitment 2021: প্রার্থীদের আগামী ১৫ নভেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে।
#নয়াদিল্লি: ডিফেন্স রিসার্চ এবং ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (Defence Research and Development Organization) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে drdo.gov.in গিয়ে খোঁজ নিতে পারেন।
DRDO Recruitment 2021: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হবে ১ নভেম্বর থেকে। প্রার্থীদের আগামী ১৫ নভেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে। আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে প্রার্থীদের তা নির্দিষ্ট নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন - Weather Update: বাংলা থেকে বিদায় নিল বর্ষা, কিন্তু তৈরি একাধিক ঘূর্ণাবত, কেমন হবে Kolkata Weather
advertisement
DRDO Recruitment 2021: শূন্যপদের সংখ্যা
কমিশনের তরফে মোট ১০৬টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
DRDO Recruitment 2021: শূন্যপদের বিস্তারিত বিবরণ
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস: ৫০টি পদ
টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (ডিপ্লোমা): ৩০টি পদ
advertisement
ট্রেড অ্যাপ্রেন্টিস: ২৬টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: ডিফেন্স রিসার্চ এবং ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO)
পদের নাম: গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (ডিপ্লোমা), ট্রেড অ্যাপ্রেন্টিস
শূন্যপদের সংখ্যা: ১০৬
কাজের স্থান: কিছু জানানো হয়নি
কাজের ধরন: কিছু জানানো হয়নি
নির্বাচন পদ্ধতি: শর্টলিস্ট ও ইন্টারভিউ
আবেদন প্রক্রিয়া শুরু: ০১.১১.২০২১
শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি
advertisement
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ দিন: ১৫.১১.২০২১
DRDO Recruitment 2021: আবেদনের যোগ্যতা
প্রার্থীরা সরাসরি এই লিঙ্কটিতে https://www.drdo.gov.in/sites/default/files/whats_new_document/AppAdvtITRchandipur19102021.pdf গিয়ে আবেদনের যোগ্যতা ও অন্যান্য বিষয়ে বিস্তারিত ভাবে জানতে পারেন।
advertisement
DRDO Recruitment 2021: নির্বাচন পদ্ধতি
উল্লিখিত পদে নিয়োগের জন্য প্রার্থীদের নম্বরের ভিত্তিতে শর্টলিস্টেড করা হবে। পরবর্তীতে বাছাই করা প্রার্থীদের অনলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে।
DRDO Recruitment 2021: বিশেষ ঘোষণা
প্রার্থীদের মুলত ১২ মাসের জন্য টেনিং দেওয়া হবে। জয়েনিংয়ের সময় প্রার্থীদের মেডিক্যাল ফিটনেসের সার্টিফিকেট প্রদান করা বাঞ্ছনীয়। ইন্টারভিউ চলাকালীন প্রার্থীরা যেন কোনও প্রকারের ইলেক্ট্রনিক্স ডিভাইস ব্যবহার না করেন সে দিকে বিশেষ নজর রাখতে বলা হয়েছে।
advertisement
DRDO Recruitment 2021: আবেদন পদ্ধতি
প্রার্থীদের অনলাইনেই আবেদনপত্র পূরণের পর সমস্ত ডকুমেন্ট ও সার্টিফিকেটের স্ব-সাক্ষরিত ফটোকপি আপলোড করে আবেদনপত্রটি জমা করতে হবে।
Location :
First Published :
Oct 24, 2021 6:00 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Job Vacancy: ডিফেন্স রিসার্চ অর্গানাইজেশনের হয়ে কাজের সুযোগ! আবেদন শুরু ১ নভেম্বর থেকে!








