Weather Update: বাংলা থেকে বিদায় নিল বর্ষা, কিন্তু তৈরি একাধিক ঘূর্ণাবত, কেমন হবে Kolkata Weather
- Published by:Debalina Datta
Last Updated:
Weather Update: সকালে হালকা শীতের আমেজ। দার্জিলিং কালিম্পং এ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গে হেমন্তের পরিবেশ।
advertisement
আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির (Rain) কোন সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়ার শুরু দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। হেমন্তের পরিবেশ আগামী কয়েকদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতে তাপমাত্রা কমবে রবিবার থেকে। খুব সকালের দিকে কোথাও কোথাও সামান্য কুয়াশা। রাতে ও সকালের দিকে হালকা শীতের (Chilly Weather) আমেজ। পশ্চিমের জেলা গুলিতে শীতের আমেজ বেশি অনুভূত হবে। বাংলাদেশ সংলগ্ন কিছু জেলায় আংশিক মেঘলা আকাশ। Photo- Representative
advertisement
advertisement
কলকাতায় (Kolkata Weather) আজ আংশিক মেঘলা আকাশ। দিনের তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকলেও রাতের তাপমাত্রা কমবে। সকালের দিকে মনোরম পরিবেশ। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.২ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি উপরে। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি উপরে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৯ থেকে ৯৭ শতাংশ। বৃষ্টি (Rain) হয়নি গত ২৪ ঘন্টায়। Photo- Representative
advertisement
এই মুহূর্তে দক্ষিণবঙ্গ বাংলাদেশ একটি ঘূর্ণাবর্ত (Cyclonic Storm) রয়েছে। আর একটি ঘূর্ণাবর্ত (Cyclonic Storm) রয়েছে লাক্ষাদ্বীপ সংলগ্ন কেরল উপকূলে। পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে আরো একটি ঘূর্ণাবর্ত (Cyclonic Storm) রয়েছে পঞ্জাব ও রাজস্থান এর উপর। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণ ভারতের কিছু অংশে অবস্থান করছে। সেখানে প্রভাব বিস্তার করবে উত্তর পূর্ব মৌসুমি বায়ু। Photo- Representative
advertisement
বর্ষার (Rain) বিদায় রেখা কলিঙ্গপত্তনম থেকে কুর্নুল হয়ে মজিলি পর্যন্ত বিস্তৃত। বাংলার বাকি অংশ থেকেও বর্ষা বিদায় নিল। উত্তর বঙ্গোপসাগর উত্তর-পূর্ব ভারত এবং ওড়িশা, গোয়া থেকেও বিদায় নিল বর্ষা। অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্নাটকের কিছু অংশ থেকে বর্ষা-বিদায় পর্ব শুরু হবে। পরিস্থিতি অনুকূল থাকায় ২৬ অক্টোবর মঙ্গলবার এর মধ্যেই পুরো দেশ থেকে বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা। Photo- Representative
advertisement
দেশ থেকে বর্ষা মানে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বিদায় শুরু হলেও রিটার্ন মনসুন শুরু হবে দক্ষিণ ভারতে। উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি শুরু হবে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু সহ দক্ষিণ ভারতের রাজ্যগুলি তে। সোমবার থেকেই দক্ষিণ-পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি শুরু হবে দক্ষিণ ভারতের তামিলনাডু, পন্ডিচেরি ও করাইকাল এবং কেরলে। Photo- Representative
advertisement
বর্ষা (Rain) বিদায় পর্ব শুরু হতেই উত্তর পশ্চিম ভারতে আসতে শুরু করেছে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে জম্মু-কাশ্মীর লাদাখ ও হিমাচল প্রদেশের কিছু অংশে তুষারপাতের সম্ভাবনা। বৃষ্টি হবে জম্মু কাশ্মীর লাদাখ পাঞ্জাব হিমাচল প্রদেশ সহ উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলি তে। পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের প্রভাবে পাঞ্জাব রাজস্থান হরিয়ানা চন্ডিগড় দিল্লিতেও বৃষ্টির সম্ভাবনা। Photo- Representative
advertisement








