advertisement

Bank of Maharashtra SO Recruitment: অফিসার নিয়োগের তারিখ ঘোষণা করল ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র!

Last Updated:

বিশদে জানতে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের অফিসিয়াল ওয়েবসাইটে bankofmaharashtra.in গিয়ে খোঁজ নিতে পারেন।

#মুম্বই: সম্প্রতি ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের (Bank of Maharashtra) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে স্কেল I এবং II স্পেশ্যালিস্ট অফিসার পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। ইচ্ছুক প্রার্থীরা এই বিষয়ে আরও বিশদে জানতে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের অফিসিয়াল ওয়েবসাইটে bankofmaharashtra.in গিয়ে খোঁজ নিতে পারেন।
আবেদনের তারিখ:
আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১ সেপ্টেম্বর থেকে, আবেদন চলবে ১৯ সেপ্টেম্বর, ২০২১ তারিখ পর্যন্ত।
শূন্যপদের সংখ্যা ও বিবরণ:
advertisement
উল্লিখিত পদের জন্য মোট ১৯০ জন প্রার্থীকে নিয়োগ করা হবে।
  1. এগ্রিকালচার ফিল্ড অফিসার: ১০০টি পদ
  2. সিকিউরিটি অফিসার: ১০টি পদ
  3. ল' অফিসার: ১০টি পদ
  4. HR/ পার্সোনাল অফিসার: ১০টি পদ
  5. IT সাপোর্ট অ্যাডমিনিস্ট্রেটর: ৩০টি পদ
  6. DBA(MSSQL/Oracle): ৩টি পদ
  7. উইন্ডোজ অ্যাডমিনিস্ট্রেটর: ১২টি পদ
  8. প্রডাক্ট সাপোর্ট ইঞ্জিনিয়ার: ৩টি পদ
  9. নেটওয়ার্ক সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেটর: ১০টি পদ
  10. ইমেল অ্যাডমিনিস্ট্রেটর: ২টি পদ
advertisement
আবেদনের শিক্ষাগত যোগ্যতা:
এগ্রিকালচার ফিল্ড অফিসার- JMGS স্কেল I
প্রার্থীদের এগ্রিকালচার/ ফুড সায়েন্স ইত্যাদিতে ৪ বছরের ডিগ্রি সমেত ৬০% নম্বর (SC/ST/OBC/PwD প্রার্থীদের জন্য ৫৫%) থাকতে হবে।
সিকিউরিটি অফিসার- MMGS স্কেল II
ইন্ডিয়ান আর্মি/ ইন্ডিয়ান নেভি/ ইন্ডিয়ান এয়ার ফোর্সে অফিসার পদে ৫ বছরের অভিজ্ঞতা রয়েছে এমন প্রার্থীরা আবেদন করতে পারেন।
advertisement
ল' অফিসার (MMGS SCALE – II)
বার কাউন্সিল অফ ইন্ডিয়ার স্বীকৃতি প্রাপ্ত প্রতিষ্ঠান থেকে ৬০% (SC/ST/OBC/PwD প্রার্থীদের জন্য ৫৫%) নম্বর সহ ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে।
HR/ পার্সোনাল অফিসার স্কেল II
গ্র্যাজুয়েট এবং ২ বছরের পোস্ট গ্র্যাজুয়েট বা পার্সোনাল ম্যানেজমেন্ট/ ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস ইত্যাদিতে ডিপ্লোমা সহ ৬০% (SC/ST/OBC/PwD প্রার্থীদের জন্য ৫৫%) নম্বর প্রাপ্তরা আবেদন করতে পারবেন।
advertisement
IT সাপোর্ট অ্যাডমিনিস্ট্রেটার/ উইন্ডোজ অ্যাডমিনিস্ট্রেটর স্কেল II/ প্রডাক্ট সাপোর্ট ইঞ্জিনিয়ার স্কেল II/ নেটওয়ার্ক সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেটর স্কেল II/ ইমেল অ্যাডমিনিস্ট্রেটর স্কেল II
প্রার্থীদের কম্পিউটার সায়েন্স/ ইলেক্ট্রনিক্স ইত্যাদিতে B.Tech or B.E থাকতে হবে। এছাড়াও MCA এবং M.Sc ডিগ্রি প্রাপ্তরাও আবেদন করতে পারবেন।
আবেদনের বয়সসীমা:
এগ্রিকালচার ফিল্ড অফিসার- JMGS স্কেল I: ১৮-৪০ বছর।
advertisement
এগ্রিকালচার ফিল্ড অফিসার- MMGS স্কেল II/ ল' অফিসার/ HR/ পার্সোনাল অফিসার/ উইন্ডোজ অ্যাডমিনিস্ট্রেটর/ প্রডাক্ট সাপোর্ট ইঞ্জিনিয়ার/ নেটওয়ার্ক সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেটর/ ইমেল অ্যাডমিনিস্ট্রেটর: ২৫-৩৫ বছর।
IT সাপোর্ট অ্যাডমিনিস্ট্রেটর: ২০-৩০ বছর।
আবেদন ফি:
UR/EWS/OBC/SC/ST প্রার্থীদের ১১৮০ টাকা; PwBD ও মহিলা প্রার্থীদের কোনও ফি লাগবে না।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Bank of Maharashtra SO Recruitment: অফিসার নিয়োগের তারিখ ঘোষণা করল ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র!
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement