advertisement

IIT Kharagpur: মেডিক্যাল ইমেজিং শেখাতে আইআইটি খড়গপুরে নতুন স্নাতকোত্তর কোর্স, জানুন বিস্তারিত 

Last Updated:

IIT Kharagpur: ভর্তি হতে হলে একটি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) পদ্ধতিতে দুই ঘণ্টার পরীক্ষায় ১২০টি প্রশ্নের উত্তর দিতে হবে। পরীক্ষা ২৯ মার্চ, তারিখ পরিবর্তন হতে পারে।

আইআইটি খড়গপুর 
আইআইটি খড়গপুর 
খড়গপুর, রঞ্জন চন্দ: মেডিক্যাল ইমেজিং প্রযুক্তির মাধ্যমে শরীরের ভেতরের নানা সমস্যা ধরা পড়ে। এখন এই প্রযুক্তির সাহায্যে জটিল অস্ত্রোপচারও করা হচ্ছে। এই আধুনিক প্রযুক্তির ব্যবহার ও কৌশল শেখাতে বিশেষ কোর্স চালু করেছে আইআইটি খড়গপুর। প্রতিষ্ঠানটি তিন বছরের স্নাতকোত্তর কোর্স ‘মাস্টার্স ইন মেডিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ শুরু করেছে। ইতিমধ্যে অফিশিয়াল ওয়েবসাইটে ভর্তির জন্য বিজ্ঞপ্তি জারি করেছে।
এই কোর্সে ভর্তি হতে হলে প্রার্থীদের মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া অনুমোদিত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি উচ্চমাধ্যমিকে গণিত বিষয় থাকা বাধ্যতামূলক। অর্থাৎ, চিকিৎসাবিদ্যায় স্নাতক ডিগ্রি অর্জনের পরেই এই কোর্স করার সুযোগ মিলবে। আইআইটি খড়গপুরের স্কুল অফ মেডিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ক্লাস নেওয়া হবে। এখানে শুধু মেডিক্যাল ইমেজিং নয়, মলিকিউলার ইমেজিং, ইমেজ অ্যানালিসিস, বায়োমেটেরিয়ালস ও ইমপ্লান্টস, রিজেনারেটিভ মেডিসিন, স্টেম সেল গবেষণা, মেডিক্যাল স্ট্যাটিস্টিক্স এবং বায়োমেডিক্যাল যন্ত্র ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হবে। পড়াশোনার পাশাপাশি থাকবে হাতে-কলমে প্রশিক্ষণ।
advertisement
আরও পড়ুনঃ নামী স্কুলে সন্তানকে ভর্তি করাতে চান! সুযোগ হাতছাড়া হওয়ার আগে জেনে নিন আবেদনের খুঁটিনাটি
ভর্তি হতে হলে একটি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) পদ্ধতিতে দুই ঘণ্টার পরীক্ষায় ১২০টি প্রশ্নের উত্তর দিতে হবে। পরীক্ষা ২৯ মার্চ হওয়ার কথা থাকলেও তারিখ পরিবর্তন হতে পারে। তাই নির্দিষ্ট তারিখ জানতে আইআইটি খড়গপুরের ওয়েবসাইটে নজর রাখা জরুরি। পরীক্ষা পশ্চিমবঙ্গ ছাড়াও দিল্লি, মহারাষ্ট্র ও কর্নাটকের নির্দিষ্ট কেন্দ্রে নেওয়া হবে। আবেদন করতে অনলাইনে ফর্ম জমা দিতে হবে। সঙ্গে শিক্ষাগত যোগ্যতার নথি, উচ্চমাধ্যমিকের রেজাল্ট এবং ইন্টার্নশিপের শংসাপত্র আপলোড করতে হবে। আবেদন ফি ২,৫০০ টাকা। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
IIT Kharagpur: মেডিক্যাল ইমেজিং শেখাতে আইআইটি খড়গপুরে নতুন স্নাতকোত্তর কোর্স, জানুন বিস্তারিত 
Next Article
advertisement
Soumen Mahapatra TMC Rift: 'শুভেন্দুর বিরুদ্ধে খারাপ কথা বলি না...', ভোটের মুখে বিদ্রোহী তৃণমূল বিধায়ক সৌমেন! তমলুকে নতুন সমীরণ?
'শুভেন্দুর বিরুদ্ধে খারাপ কথা বলি না...', ভোটের মুখে বিদ্রোহী তৃণমূল বিধায়ক সৌমেন! তমলুকে নতুন সমীরণ?
  • তৃণমূলের সঙ্গে সৌমেন মহাপাত্রের সম্পর্ক ছিন্ন হওয়ার মুখে?

  • সাংবাদিক বৈঠক করে বিস্ফোরক তমলুকের বিধায়ক৷

  • ভোটের আগেই বিদ্রোহী প্রাক্তন মন্ত্রী সৌমেন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement