IIT Kharagpur: আইআইটি খড়গপুরের মুকুটে নতুন পালক, আন্তর্জাতিক পত্রিকার সম্পাদকের দায়িত্ব পেলেন অধ্যাপক সপ্তর্ষি ঘোষ
- Reported by:Ranjan Chanda
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
IIT Kharagpur: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক অধ্যাপক সপ্তর্ষি ঘোষ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্প্রিংগার প্রকাশিত জার্নাল Artificial Intelligence and Law এর এডিটর-ইন-চিফ হিসেবে নিযুক্ত হয়েছেন।
খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: আইআইটি খড়গপুর-এর মুকুটে নতুন পালক। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক অধ্যাপক সপ্তর্ষি ঘোষ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্প্রিংগার প্রকাশিত জার্নাল Artificial Intelligence and Law-এর এডিটর-ইন-চিফ হিসেবে নিযুক্ত হয়েছেন।এই নিয়োগ বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এই প্রথমবার আমেরিকা ও ইউরোপের বাইরে থেকে কোনও গবেষক এই জার্নালের সর্বোচ্চ সম্পাদকীয় পদে বসলেন।
এতদিন এই জার্নালের সম্পাদকমণ্ডলীতে এশিয়ার প্রতিনিধিত্ব ছিল অত্যন্ত সীমিত। ফলে অধ্যাপক ঘোষের এই সাফল্য শুধু আইআইটি খড়গপুর নয়, গোটা দেশের শিক্ষাজগতের জন্যই বড় প্রাপ্তি বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, স্প্রিংগার প্রকাশিত Artificial Intelligence and Law জার্নালটি কৃত্রিম বুদ্ধিমত্তা, আইন, নৈতিকতা ও শাসনব্যবস্থার সংযোগস্থলে গবেষণার জন্য বিশ্বজুড়ে বিশেষভাবে পরিচিত। এই জার্নালে উচ্চমানের আন্তর্জাতিক গবেষণাপত্র প্রকাশিত হয়।
advertisement
অধ্যাপক সপ্তর্ষি কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক আইনগত ব্যবস্থা, দায়িত্বশীল ও ব্যাখ্যাযোগ্য এআই এবং প্রযুক্তি ও নীতিনির্ধারণ সংক্রান্ত গবেষণায় আন্তর্জাতিক স্তরে সুপরিচিত। অধ্যাপক সপ্তর্ষি ঘোষ ‘দ্য ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স (ইন্ডিয়া)’-এর ফেলো এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান ও প্রযুক্তি একাডেমিরও ফেলো। তাঁর গবেষণা, সম্পাদনা ও আন্তর্জাতিক শিক্ষাবিষয়ক কর্মকাণ্ডের মাধ্যমে আইআইটি খড়গপুরের আন্তর্জাতিক খ্যাতি আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
advertisement
advertisement
আরও পড়ুন : ‘ইচ্ছাধারী নাগিন’-এর গুঞ্জন চরমে! রাতে নিজের ঘরে ঘুমোতে গিয়ে নিখোঁজ তরুণী…বিছানায় পড়ে সাপের খোলস!
এই প্রসঙ্গে আইআইটি খড়গপুর এর ডিরেক্টর অধ্যাপক সুমন চক্রবর্তী জানান, অধ্যাপক সপ্তর্ষি ঘোষের এই নিয়োগ প্রতিষ্ঠানটির জন্য অত্যন্ত গর্বের বিষয় এবং এটি ভারতীয় গবেষণার ক্রমবর্ধমান আন্তর্জাতিক প্রভাবেরই প্রতিফলন। স্বাভাবিকভাবে বিশ্বমানের এই জার্নালে এডিটর ইন চিফ পদে আসীন হওয়া শুধুমাত্র একটি সাফল্যই নয়, আইআইটি খড়গপুরের শিক্ষামূলক দিক আরও প্রশস্ত হল বলেই মনে করছেন সকলে।
Location :
Kharagpur,Paschim Medinipur,West Bengal
First Published :
Feb 11, 2026 12:05 PM IST











