advertisement

Success Story: শৈশবেই দৃষ্টিহীন, সব শারীরিক প্রতিবন্ধকতাকে হারিয়ে বিশেষ প্রশিক্ষণ ছাড়াই তরুণী আজ আইএএস অফিসার

Last Updated:

Success Story: শৈশবে তিনি তাঁর দৃষ্টিশক্তি হারিয়েছেন৷ কিন্তু হারিয়ে ফেলেননি স্বপ্ন দেখার অভ্যাস৷

মানসিক দৃঢ়তার জোরেই আজ তিনি আইএএস অফিসার
মানসিক দৃঢ়তার জোরেই আজ তিনি আইএএস অফিসার
তিরুঅনন্তপুরম: চোখের অন্ধকার কোনওদিন মনের দৃঢ়তাকে মুছে দিতে পারে না৷ সে কথাই নতুন করে প্রমাণ করলেন প্রাঞ্জল পাটিল৷ শৈশবে তিনি তাঁর দৃষ্টিশক্তি হারিয়েছেন৷ কিন্তু হারিয়ে ফেলেননি স্বপ্ন দেখার অভ্যাস৷ সেই অভ্যাস ও মানসিক দৃঢ়তার জোরেই আজ তিনি আইএএস অফিসার৷
দাদারের কমলা মেহতা স্কুল ফর ব্লাইন্ডে শুরু পড়াশোনা৷ তার পর সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে পলিটিক্যাল সায়েন্সে স্নাতক৷ পরবর্তীতে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতকোত্তর সম্পূর্ণ করেন৷ তার পর পিএইচডি এবং এমফিল সম্পূর্ণ করেন৷ শিক্ষকতার পেশায় না গিয়ে তিনি ঠিক করেন প্রশাসনিক পদে থাকবেন৷ পুরোদমে শুরু করেন ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি৷ প্রথম বার পরীক্ষায় বসেন ২০১৬ সালে৷ সর্বভারতীয় মেধাতালিকায় তাঁর স্থান ছিল ৭৪৪৷ পরের বছর ফের প্রচেষ্টা৷ এ বার ভাল ফল হয়৷ সর্বভারতীয় মেধাতালিকায় প্রাঞ্জলের স্থান হয় ১২৪৷
advertisement
আরও পড়ুন : কসুরি মেথি ঠিক কী? এই মশলা খাওয়া কি শরীরের জন্য ক্ষতিকর? জানুন
২০১৮ সালে প্রাঞ্জল কেরলের এর্নাকুলামের অ্যাসিস্ট্যান্ট কালেক্টর পদে নিযুক্ত হন৷ বর্তমানে তিনি কেরলের তিরুঅনন্তপুরমের জেলাশাসক হিসেবে কর্মরত৷ এই স্বপ্নপূরণের জন্য কোনওদিন বিশেষ কোচিং ক্লাসের সাহায্য নেননি তিনি৷ তাঁর পাশে ছিল বিশেষ সফ্টওয়্যার৷ যার সাহায্যে পাঠ্যবই তাঁর কাছে জোরে জোরে পাঠ করে দেওয়া হত৷ এভাবেই শারীরিক প্রতিবন্ধকতা হার মেনেছে তাঁর অদম্য মনোববের কাছে৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Success Story: শৈশবেই দৃষ্টিহীন, সব শারীরিক প্রতিবন্ধকতাকে হারিয়ে বিশেষ প্রশিক্ষণ ছাড়াই তরুণী আজ আইএএস অফিসার
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement