HS Exam 2026: উচ্চ মাধ্যমিকে কড়া নির্দেশিকা জারি সংসদের, সঙ্গে কী কী থাকলে পরীক্ষা বাতিল হবে? অবশ্যই জেনে রাখুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
HS Exam 2026: সংসদ সূত্রে জানা গিয়েছে, ১২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্য জুড়ে তিন ধরনের পরীক্ষা হবে-- Semester-IV, Semester-III Supplementary এবং পুরনো পদ্ধতির (Old System) উচ্চ মাধ্যমিক পরীক্ষা।
কলকাতা: বৃহস্পতিবার থেকেই শুরু হতে চলেছে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ১২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে। পরীক্ষা হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা ১৫ পর্যন্ত। এই বছর প্রথম সেমিস্টারে পরীক্ষা দেবে পরীক্ষার্থীরা।
সংসদ সূত্রে জানা গিয়েছে, ১২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্য জুড়ে তিন ধরনের পরীক্ষা হবে—Semester-IV, Semester-III Supplementary এবং পুরনো পদ্ধতির (Old System) উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই তিন ধরনের পরীক্ষার্থী মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭ লক্ষ ১০ হাজার ৮১১ জন। ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশি ৭৯,৩৪৭ জন এবং রাজ্যের ২৩টি জেলাতেই সংখ্যার নিরিখে এগিয়ে ছাত্রীরা।
advertisement
আরও পড়ুন: প্রথমবার সেমিস্টারে উচ্চ মাধ্যমিক, এবার উত্তর লিখতে হবে মেপে, চাইলেও মিলবে না অতিরিক্ত পাতা!
পরীক্ষা পরিচালনায় কড়া নির্দেশিকা জারি করেছে সংসদ। কী কী সঙ্গে থাকলে পরীক্ষা বাতিল হবে? জানুন
advertisement
পরীক্ষাকেন্দ্রে মোবাইল, স্মার্টওয়াচ, ক্যালকুলেটর বা কোনও বৈদ্যুতিন যন্ত্র নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। নকল করতে গিয়ে ধরা পড়লে পরীক্ষা বাতিল হতে পারে। মেটাল ডিটেক্টরের মাধ্যমে কড়া তল্লাশি চলবে এবং প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি নজরদারি। প্রশ্নপত্র সংরক্ষণের কনফিডেনশিয়াল রুমেও থাকবে নজরদারি।
advertisement
আরও পড়ুন: বর্ধমানে ৩০০-র বেশি HIV পজিটিভ! স্বাস্থ্য দফতরের কপালে চিন্তার ভাঁজ, পড়ুয়া-সমকামীদের মধ্যে হু হু করে বাড়ছে সংক্রমণ
পরীক্ষা পরিচালনায় কড়া নির্দেশিকা জারি করেছে সংসদ। পরীক্ষাকেন্দ্রে মোবাইল, স্মার্টওয়াচ, ক্যালকুলেটর বা কোনও বৈদ্যুতিন যন্ত্র নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। নকল করতে গিয়ে ধরা পড়লে পরীক্ষা বাতিল হতে পারে। মেটাল ডিটেক্টরের মাধ্যমে কড়া তল্লাশি চলবে এবং প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি নজরদারি। প্রশ্নপত্র সংরক্ষণের কনফিডেনশিয়াল রুমেও থাকবে নজরদারি।
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 11, 2026 5:43 PM IST









