HS Exam 2025: সোমবার শুরু উচ্চ মাধ্যমিক ২০২৫, মোবাইল সঙ্গে থাকলে পরীক্ষা বাতিল হবে! হলে ঢুকবেন কখন জানুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
HS Exam 2025 West Bengal WBCHSE HS: এ বছরই পুরনো সিলেবাসে শেষ পরীক্ষাগ্রহণ। ২০২৬ সাল থেকে সিমেস্টার পদ্ধতিতে বছরে দু’বার করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে।
কলকাতা: সোমবার শুরু উচ্চ মাধ্যমিক ২০২৫-এর পরীক্ষা। ৩ মার্চ থেকে পরীক্ষা চলবে ১৮ মার্চ পর্যন্ত। এবার উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের তল্লাশিতে আরও আঁটসাঁট ব্যবস্থা নিচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষায় নকল রুখতে কড়া ব্যবস্থা নিয়েছে সংসদ। এ বারের নতুন সংযোজন মেটাল ডিটেক্টর, যা দিয়ে দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করা হবে পরীক্ষার্থীদের। তারপরই পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে।
এ বছরই পুরনো সিলেবাসে শেষ পরীক্ষাগ্রহণ। ২০২৬ সাল থেকে সিমেস্টার পদ্ধতিতে বছরে দু’বার করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৫ লক্ষ ৯ হাজার জন। গতবারের থেকে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে।
আরও পড়ুন: চলে যেতে পারে দৃষ্টিশক্তি! চোখে স্ট্রোক হয় জানেন তো? কীভাবে বাঁচবেন জানুন
২০২৪ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেন ৭ লক্ষ ৯০ হাজার জন। এ বার ছাত্রদের থেকে ছাত্রীর সংখ্যা ৪৫ হাজার ৫৭১ জন বেশি বলে সংসদ সূত্রের খবর। সকাল ১০টা থেকে দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত পরীক্ষা হবে ২০৮৯টি জায়গায়। পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ৭৯৮টি। এর মধ্যে ১৩৬টি কেন্দ্রকে ‘স্পর্শকাতর’ বলে চিহ্নিত করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
advertisement
advertisement
আরও পড়ুন: ইংরেজি নিয়ে চিন্তা ছাড়ুন, উচ্চ মাধ্যমিকে ছাঁকা নম্বর তুলতে রইল বিশেষজ্ঞ শিক্ষকের লাস্ট মিনিট সাজেশন
চলতি বছর উচ্চ মাধ্যমিকে ৬২টি বিষয়ে প্রশ্নপত্র তৈরি হয়েছে। গত বছর সংখ্যাটি ছিল ৬০। এ বছর যে নতুন দুটি বিষয়ে পরীক্ষাগ্রহণ হচ্ছে, সেগুলো হল এআরটিআই এবং ডেটা সায়েন্স। পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন বা অন্য কোনও বৈদ্যুতিন যন্ত্র নিয়ে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। কোনও পরীক্ষার্থীর কাছে মোবাইল বা কোনও বৈদ্যুতিন যন্ত্র ধরা পড়লে তাঁর পরীক্ষা বাতিল করা হবে বলে নির্দেশ সংসদের।
advertisement
আরও পড়ুন: উচ্চ মাধ্যমিক দোরগোড়ায়, পরীক্ষার্থীদের জন্য জীবন বিজ্ঞানের গুরুত্বপূর্ণ সাজেশন দিলেন বিশিষ্ট শিক্ষক
সকাল ১০টা থেকে শুরু হবে পরীক্ষা। তবে তল্লাশির কারণে পরীক্ষার্থীদের ১ ঘণ্টা আগে অর্থাৎ সকাল ৯টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 03, 2025 12:14 AM IST









