advertisement

Nadia News: তিন নয়, চার বছর হয়েছে স্নাতকের কোর্স! নিয়মে বদল আনছে এই কলেজও

Last Updated:

জাতীয় শিক্ষানীতি অনুসারে এবার থেকে গ্রাজুয়েশন অর্থাৎ স্নাতকের কোর্স তিন বছর থেকে বাড়িয়ে করা হয় চার বছর

+
তিন

তিন নয়, চার বছর হয়েছে স্নাতকের কোর্স! নিয়মে বদল আনছে এই কলেজও

নদিয়া: স্নাতক স্তরে পঠন-পাঠনের ক্ষেত্রে পরিবর্তন করা হয়েছে নিয়মের। জাতীয় শিক্ষানীতি অনুসারে এবার থেকে গ্রাজুয়েশন অর্থাৎ স্নাতকের কোর্স তিন বছর থেকে বাড়িয়ে করা হয়ছে চার বছর। চলতি শিক্ষাবর্ষ থেকেই চালু হল নতুন নিয়ম।
শিক্ষা দফতর থেকে এই নিয়মের কথা জানানোর পরেই ইতিমধ্যেই সেই নিয়ম চালু করার বন্দোবস্ত করেছে রাজ্যের সমস্ত জেলাগুলি। অন‍‍্যান‍্য জেলার মতো নদিয়ার সমস্ত কলেজগুলি এই বন্দোবস্ত থাকছে। ঠিক তেমনই চিত্র ফুটে উঠলো নদিয়ার মাজদিয়া সুধীর রঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয়ে।
advertisement
কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সুধীর রঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয় বহু প্রাচীন একটি কলেজ। শ্রদ্ধেয় স্বাধীনতা সংগ্রামী এবং সমাজসেবক স্বর্গীয় সুধীর রঞ্জন লাহিড়ী মহাশয় স্বপ্নের ও সংগ্রামের ফসল হল এই কলেজ। জানা যায় তিনি তার যাবতীয় স্থাবর ও অস্থাবর সমস্ত সম্পত্তি এই কলেজ নির্মাণের জন্য উৎসর্গ করেছিলেন। বহু বছর অসংখ্য ছাত্র ছাত্রী এই মহাবিদ্যালয় থেকে পাশ করে।
advertisement
এদিন নতুন ছাত্র-ছাত্রীদের স্নাতকের নতুন সিলেবাস সম্পর্কে অবগত করতে, এছাড়াও ছাত্রছাত্রীদের একাধিক সরকারি প্রকল্পের সম্পর্কে সঠিক তথ্য দেওয়া হল এই দিন। প্রায় বারোটি ডিপার্টমেন্টে ১৯০০ ছাত্রছাত্রী এবছর এই কলেজে ভর্তি হল বলেই জানান কলেজের প্রিন্সিপাল ড: দীপঙ্কর ঘোষ।
advertisement
সুতরাং বলা যেতে পারে এ বছর থেকে প্রত্যেক উচ্চ মাধ্যমিক পাশ করার ছাত্র-ছাত্রীকে স্নাতক হওয়ারজন্য নিজেদের পড়াশোনা চালিয়ে যেতে হবে চার বছর। আর এই পরিবর্তনের ফলে ছাত্রছাত্রীরা অনেকটাই বেশি হাতে কলমে শিক্ষা গ্রহণ করতে পারবে বলে মনে করছেন শিক্ষক মহল।
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Nadia News: তিন নয়, চার বছর হয়েছে স্নাতকের কোর্স! নিয়মে বদল আনছে এই কলেজও
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement