advertisement

WB HS Result 2021 LIVE Updates: উচ্চ মাধ্যমিক রেজাল্ট! সর্বোচ্চ নম্বর ৪৯৯, প্রথম দশে ৮৬ জন!

Last Updated:

WB HS Result 2021: উচ্চ মাধ্যমিক 2021, West Bengal HS Result 2021, WBCHSE Board Class 12 Result 2021, WB Board Results প্রকাশিত হল উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল। ৩ লক্ষ্য ১৯ হাজার ৩২৭ জন পরীক্ষার্থী এবারে পরীক্ষায় বসে।

#কলকাতা : আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল। পাশের হার ৯৭ ৬৯ শতাংশ। সব জেলাতেই ৯০ শতাংশের বেশি পাশের হার। ২৩ জুলাই থেকে মার্কশিট।তিন লক্ষ্য ১৯ হাজার ৩৭৭ জন প্রথম বিভাগে উর্তীর্ণ হয়েছে। গত ৭ জুন উচ্চ মাধ্যমিক বাতিল করা হয়। এরপরেই সিদ্ধান্ত হয় মূল্যায়নের পদ্ধতি। বিকেল ৪টে থেকে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে জানা যাবে রেজাল্ট। কাল থেকে সংসদের ৫২টি কেন্দ্রে মিলবে মার্কশিট। একাদশের উত্তরপত্র সংরক্ষণ করতে হবে, জানাল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ৷ মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকের ফলাফলও ছাত্র-ছাত্রীরা দেখতে পারবেন News18 Bangla-র ওয়েবসাইটে ৷ তার জন্য লগ ইন করুন- https://bengali.news18.com/
advertisement
advertisement
উচ্চমাধ্যমিকে এবার মোট পরীক্ষার্থী ৮ লক্ষ ১৯ হাজার ২০২ জন। তাদের মধ্যে  ৩ লক্ষ ১৯ হাজার ৩২৭জন পরীক্ষার্থী প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে। ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন ৯০১৩ জন।  এ গ্রেড পেয়েছেন ৯৫ হাজার ৭৫৮ জন পরীক্ষার্থী।
ওয়েবসাইট, এসএমএস অথবা মোবাইল অ্যাপের মাধ্যমে রেজাল্ট দেখতে পারবেন ছাত্রছাত্রীরা। পরেরদিন অর্থাৎ ২৩ জুলাই সকাল ১১টার পর থেকে মিলবে মার্কশিট। কাল থেকে সংসদের ৫২টি কেন্দ্রে মিলবে মার্কশিট। এদিকে আগামী বছরের জন্য একাদশের উত্তরপত্র সংরক্ষণ করতে হবে, জানাল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এবার আগামী বছর উচ্চমাধ্যমিকের দিন ঘোষণা করা হয়নি।
advertisement
কোভিড বাড়বাড়ন্তের জেরে এবছর হয়নি উচ্চমাধ্যমিক পরীক্ষা। তাই এবার কোনও মেধাতালিকা প্রকাশ করল না উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। মুর্শিদাবাদের এক মুসলিম কন্যা এই বছর মেধার শীর্ষে সেটুকু জানানো হয়েছে কাউন্সিলের পক্ষ থেকে। কোভিড আবহে এবার যেমন ফল প্রকাশ এক বিশেষ ঘটনা, তেমনি উচ্চমাধ্যমিকের ইতিহাস নজির গড়লেন এক মুসলিম কন্যাও। মুর্শিদাবাদের এক কিশোরী ৫০০ মধ্যে ৪৯৯ নম্বর পেয়েছেন সেই মেয়ে।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
WB HS Result 2021 LIVE Updates: উচ্চ মাধ্যমিক রেজাল্ট! সর্বোচ্চ নম্বর ৪৯৯, প্রথম দশে ৮৬ জন!
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement