advertisement

Madhyamik-HS Exam: মাধ্যমিক উচ্চমাধ্যমিক হবে নাকি হবে না, সিদ্ধান্ত নিতে আমজনতার মত শুনতে চাইছেন মমতা

Last Updated:

Madhyamik and Higher Secondary 2021: সমাজের যে কোনও স্তরের যে কোনও মানুষই এবার তার বিবেচনা জানাতে পারবেন এই বিষয়ে, এমনটা জানালেন মুখ্যমন্ত্রী নিজেই।

#কলকাতা: আগ বাড়িয়ে কোনও সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া নয়, মাধ্যমিক উচ্চমাধ্যমি‌কের পরীক্ষা সংক্রান্ত ,সিদ্ধান্তের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটাই সাবধানী। একদিকে মত নিচ্ছেন বিশেষজ্ঞদের, অন্য দিকে মত চাইছেন আমজনতার। সমাজের যে কোনও স্তরের যে কোনও মানুষই এবার তার বিবেচনা জানাতে পারবেন এই বিষয়ে, এমনটা জানালেন মুখ্যমন্ত্রী নিজেই।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ট্যুইটারে লিখেছেন, "ছোটদের ভবিষ্যতে আমাদের অগ্রাধিকার। সে কথা মাথায় রেখেই আমরা একটি বিশেষজ্ঞ দল গড়েছি যারা মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক নিয়ে মতামত জানাবেন। কিন্তু শুধু বিশেষজ্ঞরাই নন, আমরা চাইছি অভিভাবকরা, সাধারণ মানুষর, নাগরিক সমাজ, এমনকি ছাত্ররাও নিজেদের মতামত ব্যক্ত করুন।আমি প্রত্যেকের কাছে অনুরোধ জানাই তাঁরা মেইল করে ৭ জুন দুপুর দুটোর মধ্যে নিজেদের মূল্যবান মতামত দিন।
advertisement
advertisement
advertisement
প্রসঙ্গত আজ রবিবারই রাজ্য সরকারের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে রাজ্য সরকার জানিয়েছে ৬ সদস্যের কমিটি ইতিমধ্যেই খতিয়ে দেখছে মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতি আদৌ আছে কি না। যদি পরীক্ষা হয়ও, সেই পরীক্ষার পদ্ধতি কি হবে, পরীক্ষার না হলে মূল্যায়নের পদ্ধতি বা কি হবে। ওই বিবৃতিতে তিনটি ই মেইল আইডি দিয়ে জনমত জানতে চাওয়া হয়েছে‌।মেইল আইডি গুলি-  ১. pbssm.spo@gmail.com ২.commissionerschooleducation@gmail.com    ৩. wbssed@gmail.com
advertisement
উল্লেখ্য, মাধ্যমিকের সূচি ঘোষণা হওয়ার কথা ছিল গত বুধবার। কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করে সরকার জানানো হয় এ বিষয়ে বিশেষজ্ঞ কমিটির পরামর্শ নেবে সরকার। প্রথমে স্থির ছিল অগাস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে নেওয়া হবে। মাধ্যমিক সাতটি বিষয় পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কেন্দ্রীয় সরকার সিবিএসসি এবং আই সি এস সি বোর্ডের পরীক্ষা বাতিল করলে শিক্ষা দফতরও সরকার শেষ মুহূর্তে মাধ্যমিকের রুটিন দেওয়া স্থগিত করে। ছয় সদস্যের কমিটি তৈরি করে নতুন করে পর্যালোচনা শুরু হয়।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Madhyamik-HS Exam: মাধ্যমিক উচ্চমাধ্যমিক হবে নাকি হবে না, সিদ্ধান্ত নিতে আমজনতার মত শুনতে চাইছেন মমতা
Next Article
advertisement
West Bengal Weather Update: আপাতত চারদিন রাজ্যে তাপমাত্রার হেরফের নেই, দোলে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
আপাতত চারদিন রাজ্যে তাপমাত্রার হেরফের নেই, দোলে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • আপাতত চারদিন রাজ্যে তাপমাত্রার হেরফের নেই

  • দোলে কেমন থাকবে আবহাওয়া?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement