advertisement

INI CET 2021: হাতে নেই যথেষ্ট সময়, AIIMS এন্ট্রান্স পরীক্ষা স্থগিত রাখার দাবিতে সরব ছাত্র ইউনিয়ন!

Last Updated:

বিপর্যস্ত পরিস্থিতির মধ্যে একেবারে হঠাৎ করেই সম্প্রতি ঘোষণা করা হয়েছে AIIMS পরিচালিত পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এন্ট্রান্স পরীক্ষার তারিখ।

#নয়াদিল্লি: করোনায় বিধ্বস্ত দেশের স্বাস্থ্য পরিকাঠামো যে কতটা দুর্বল, সে কথা এখন আর কারও অজানা নয়। রোগীর চিকিৎসার জন্য ওষুধ এবং অন্য আনুষঙ্গিক উপাদানেরই শুধু অভাব নয়, একই সঙ্গে দেশে অভাব রয়েছে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরও। সে কারণেই মেডিক্যাল গ্র্যাজুয়েটদের অনুরোধ করেছিল ভারত সরকার যে প্রত্যেকে অন্তত ১০০ দিনের জন্য স্বাস্থ্যকেন্দ্রে, হাসপাতালে পরিষেবা দিন। এক্ষেত্রে সরকারের তরফ থেকে দেওয়া হয়েছিল প্রতিশ্রুতি- অন্তত এক মাস আগে থেকে সময় নিয়ে পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে। কিন্তু কার্যত সরকার কথা রাখেনি। এই বিপর্যস্ত পরিস্থিতির মধ্যে একেবারে হঠাৎ করেই সম্প্রতি ঘোষণা করা হয়েছে AIIMS পরিচালিত পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এন্ট্রান্স পরীক্ষার তারিখ। জানা গিয়েছে যে সেই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে চলতি মাসের ১৬ তারিখে। সেই দিক থেকে দেখলে হাতে পুরো দুই সপ্তাহ সময়ও নেই। এ হেন পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত রাখার দাবিতে সরব হয়েছে দুই ছাত্র ইউনিয়ন।
RSS পরিচালিত অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (Akhil Bharatiya Vidyarthi Parishad), সংক্ষেপে ABVP-র ন্যাশনাল জেনারেল সেক্রেটারি নিধি ত্রিপাঠী (Nidhi Tripathi) এই বিষয়ে জানিয়েছেন যে আগে AIIMS তাদের INI CET পরীক্ষা স্থগিত রেখেছিল। কিন্তু এখন এই অল্প সময়ের মধ্যে ১৬ জুন পরীক্ষার আয়োজন করতে চাইছে। এই বিষয়টি ছাত্রছাত্রীদের মধ্যে প্রচণ্ড পরিমাণে হতাশা এবং বিক্ষোভের জন্ম দিয়েছে। এই কারণে দলের পক্ষ থেকে ভারত সরকারের স্বাস্থ্য মন্ত্রকের কাছে আবেদন জানিয়েছে ABVP- ছাত্রছাত্রীদের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময়টুকু অন্তত দেওয়া হোক, পরীক্ষা আরও কিছু দিন পিছিয়ে দেওয়া হোক।
advertisement
এক বক্তব্য ধরা পড়েছে জাতীয় কংগ্রেস পরিচালিত ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া (National Students' Union of India), সংক্ষেপে NSUI-এর প্রেসিডেন্ট নীরজ কুন্দনের (Neeraj Kundan) কণ্ঠেও। তিনি সাফ জানিয়েছেন যে এই বিষয়টির প্রতিকার চেয়ে প্রত্যেক দিন অজস্র ছাত্রছাত্রী তাঁর দ্বারস্থ হচ্ছেন। কুন্দনের বক্তব্য- এই পরীক্ষাই দেশের ৮০ হাজার হবু চিকিৎসকের ভাগ্য নির্ধারণ করবে, পাশাপাশি দেশকেও নতুন দিশা দেখাবে। তাই যাঁরা দেশের কাজ করতে গিয়েই পরীক্ষার প্রস্তুতির সময় পাননি, তাঁদের ক্ষোভ প্রশমিত করতে অবিলম্বে পদক্ষেপ করা উচিত!
advertisement
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
INI CET 2021: হাতে নেই যথেষ্ট সময়, AIIMS এন্ট্রান্স পরীক্ষা স্থগিত রাখার দাবিতে সরব ছাত্র ইউনিয়ন!
Next Article
advertisement
West Bengal Weather Update: আপাতত চারদিন রাজ্যে তাপমাত্রার হেরফের নেই, দোলে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
আপাতত চারদিন রাজ্যে তাপমাত্রার হেরফের নেই, দোলে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • আপাতত চারদিন রাজ্যে তাপমাত্রার হেরফের নেই

  • দোলে কেমন থাকবে আবহাওয়া?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement