NTPC Recruitment 2021: পরীক্ষা ছাড়াই ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের সরকারি চাকরি, ৭০ হাজার টাকা বেতন
- Published by:Debalina Datta
Last Updated:
একজিকিউটিভ ও সিনিয়র একজিকিউটিভ পদে নিয়োগ করা হবে। মোট ২১টি শূন্যপদ রয়েছে।
#কলকাতা: ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনে (NTPC) বেশ কয়েকটি পদে নিয়োগ করা হবে। এক্ষেত্রে আবেদনপত্র জমা দিতে হবে অনলাইনে। আবেদন করার জন্য ntpc.co.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। NTPC Recruitment 2021 আবেদনের শেষ তারিখ ৬ অগস্ট ২০২১। একজিকিউটিভ ও সিনিয়র একজিকিউটিভ পদে নিয়োগ করা হবে। মোট ২১টি শূন্যপদ রয়েছে। সমস্ত পদগুলির জন্যই আবেদন গ্রহণের কাজ চলছে।
NTPC রিক্রুটমেন্ট ২০২১: শূন্যপদের বিস্তারিত বিবরণ
যে পদগুলিতে নিয়োগ করা হবে সেগুলিকে দু'টি ভাগে ভাগ করা হয়েছে-
advertisement
১) একজিকিউটিভ পদে শূন্যপদের সংখ্যা ১৯টি
২) সিনিয়র একজিকিউটিভ পদে শূন্যপদের সংখ্যা ৩টি
NTPC রিক্রুটমেন্ট ২০২১: শিক্ষাগত যোগ্যতা
একজিকিউটিভ (কমার্শিয়াল)- কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। এবং প্রাপ্ত নম্বর ৬০ শতাংশের বেশি হতে হবে। যাঁরা MBA ডিগ্রিধারী তাঁরাও এই পদের জন্য আবেদন করতে পারেন।
advertisement
একজিকিউটিভ (কনসাল্টিং)- মেকানিক্যাল অথবা পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ে BE বা B.Tech ডিগ্রি থাকতে হবে। এবং কম করে ৬০ শতাংশ নম্বর থাকতে হবে।
একজিকিউটিভ (কনসালট্যান্সি)- মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট হতে হবে। এবং প্রাপ্ত নম্বর ৬০ শতাংশ থাকতে হবে।
একজিকিউটিভ (প্রোজেক্ট মনিটরিং)- কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। এবং প্রাপ্ত নম্বর ৬০ শতাংশের বেশি হতে হবে।
advertisement
একজিকিউটিভ (বিজনেস অ্যানালিটিক্স)- মাস্টার্স ইন বিজনেস অ্যানালিটিক্স অথবা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিগ্রি থাকতে হবে। এবং কমপক্ষে ৬০ শতাংশ নম্বর পেতে হবে।
সিনিয়র একজিকিউটিভ (কোম্পানি সেক্রেটারি)- আবেদনকারীকে ICSI-এর মেম্বার হতে হবে।
সিনিয়র একজিকিউটিভ (কর্পোরেট কমিউনিকেশন)- কমিউনিকেশন অ্যাডভার্টাইজিং-এ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অথবা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকতে হবে। কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিধারীরাই আবেদন করতে পারবেন।
advertisement
NTPC রিক্রুটমেন্ট ২০২১: বয়সসীমা
একজিকিউটিভ পদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর।
সিনিয়র একজিকিউটিভ পদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৫৬ বছর।
একজিকিউটিভ (ক্লিন টেকনোলজি) সর্বোচ্চ বয়সসীমা ৫৬ বছর।
NTPC রিক্রুটমেন্ট ২০২১: প্রার্থী বাছাই প্রক্রিয়া
ইন্টারভিউ-এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
যাঁরা আবেদন করবেন তাঁরা আবেদন আগে ভালো করে পুরো নোটিফিকেশন পড়ে নিন। এবং তার পরেই আবেদন করুন।
Location :
First Published :
Aug 02, 2021 5:43 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
NTPC Recruitment 2021: পরীক্ষা ছাড়াই ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের সরকারি চাকরি, ৭০ হাজার টাকা বেতন










