Career: এয়ারপোর্টে প্রচুর পদে অ্যাপ্রেন্টিস নিয়োগ! কী ভাবে আবেদন করবেন?
- Published by:Debalina Datta
Last Updated:
AAI Recruitment 2021 : প্রার্থীদের আগামী ৩১ অক্টোবর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
#নয়াদিল্লি: সম্প্রতি এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার (Airports Authority of India) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে গ্র্যাজুয়েট, ডিপ্লোমা এবং আইটিআইদের জন্য অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা AAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
AAI Recruitment 2021: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৩১ অক্টোবর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্র জমা দিতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রার্থীরা AAI-এর অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। বিজ্ঞপ্তির বিষয়ে কোনও বদল হলে তা অফিসিয়াল নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
AAI Recruitment 2021: কারা আবেদন করতে পারবেন?
প্রতিষ্ঠান সূত্রে জানানো হয়েছে, কেবলমাত্র ভারতের উত্তর অঞ্চলের অধিবাসীরাই এই অ্যাপ্রেন্টিসশিপের জন্য আবেদন করতে পারবেন।
আরও পড়ুন - Explained: প্রতিনিয়ত কী ভাবে বাড়ছে বায়ু দূষণ? কেন নতুন নির্দেশিকা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা?
AAI Recruitment 2021: বয়সসীমা
৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ২৬ বছর হতে পারে।
advertisement
AAI Recruitment 2021: বেতনক্রম
আইটিআই অ্যাপ্রেন্টিসদের মাসিক ৯ হাজার টাকা, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসদের মাসিক ১৫ হাজার টাকা এবং টেকনিক্যাল অ্যাপ্রেন্টিসদের জন্য মাসিক ১২ হাজার টাকা ধার্য করা হয়েছে।
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (AAI)
পদের নাম: অ্যাপ্রেন্টিস
শূন্যপদের সংখ্যা: কিছু জানানো হয়নি
কাজের স্থান: কিছু জানানো হয়নি
কাজের ধরন: ট্রেনিং সংক্রান্ত
নির্বাচন পদ্ধতি: লিখিত পরীক্ষা ও অন্যান্য
আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি
বেতনক্রম: আইটিআই অ্যাপ্রেন্টিস মাসিক ৯০০০ টাকা, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস মাসিক ১৫০০০ টাকা, টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস মাসিক ১২০০০ টাকা
advertisement
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ দিন: ৩১.১০.২০২১
AAI Recruitment 2021: পদের বিস্তারিত বিবরণ
আইটিআই অ্যাপ্রেন্টিসদের কম্পিউটার অপারেটিং প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, অফিস অ্যাসিস্ট্যান্ট, ফাইন্যান্স এবং ইলেকট্রনিকস ট্রেডে নিয়োগ করা হবে।
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসদের এবং টেকনিক্যাল অ্যাপ্রেন্টিদের সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, অটোমোবাইল, মেকানিক্যাল, এরোনটস, এরোস্পেস এবং আর্কিটেক্ট ডিসিপ্লিনে নিয়োগের কথা বলা হয়েছে।
advertisement
AAI Recruitment 2021: নির্বাচন পদ্ধতি
প্রার্থীদের পরীক্ষার মাধ্যমে শর্টলিস্ট করা হবে। এর পর উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে। নিয়োগের পূর্বে মেডিক্যাল সার্টিফিকেট ও অন্যান্য ডকুমেন্ট জমা করাতে হবে।
Location :
First Published :
Oct 17, 2021 12:22 AM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Career: এয়ারপোর্টে প্রচুর পদে অ্যাপ্রেন্টিস নিয়োগ! কী ভাবে আবেদন করবেন?










