advertisement

Calcutta University: ২৮ অগাস্টই সূচি অনুযায়ী সব পরীক্ষা, বিজ্ঞপ্তি দিয়ে জানাল কলকাতা বিশ্ববিদ্যালয়

Last Updated:

গত ৪ অগাস্ট সিন্ডিকেট বৈঠকেই পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷

পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের৷
পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের৷
আগামী ২৮ অগাস্ট, বৃহস্পতিবারই কলকাতা বিশ্ববিদ্যালয়ের পূর্ব নির্ধারিত সমস্ত পরীক্ষা নেওয়া হবে৷ এ দিন বিজ্ঞপ্তি দিয়ে এই নির্দেশ জারি করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়৷ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা প্রত্যেকটি কলেজকেও এই নির্দেশই দেওয়া হয়েছে৷
গত ৪ অগাস্ট সিন্ডিকেট বৈঠকেই পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ এ দিন বিজ্ঞপ্তি দিয়ে সেই সিদ্ধান্তের কথাই ফের জানিয়ে দেওয়া হল৷
কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দত্ত আগেই জানিয়েছিলেন, পরীক্ষার দিন যাতে ছাত্রছাত্রীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে অসুবিধা না হয়, তা নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রাজ্য সরকারকে চিঠি দেওয়া হবে৷ পরীক্ষার প্রস্তুতিও শুরু করে দিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷
advertisement
advertisement
আগামী ২৮ অগাস্ট কলকাতা বিশ্ববিদ্যালয়ের বি কম সেমিস্টার ফোর, আইন বিভাগের সেমিস্টার ফোরের পরীক্ষা রয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Calcutta University: ২৮ অগাস্টই সূচি অনুযায়ী সব পরীক্ষা, বিজ্ঞপ্তি দিয়ে জানাল কলকাতা বিশ্ববিদ্যালয়
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement