advertisement

দীর্ঘ ১২ বছরের অপেক্ষার অবসান, ২০১৪ সালের টেট উত্তীর্ণ ২৬৪ জনের হাতে নিয়োগপত্র!

Last Updated:

দক্ষিণ ২৪ পরগনায় সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৪ সালের টেট উত্তীর্ণ ২৬৪ জন চাকরিপ্রার্থী ১২ বছর পর নিয়োগপত্র পেলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎপরতায়।

Rapid Read
আনিশ উদ্দিন মোল্লা,ডায়মন্ড হারবার: দীর্ঘ আইনি লড়াই ও অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে স্বস্তির মুখ দেখলেন ২০১৪ সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য সরকারের উদ্যোগে মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনায় ২৬৪ জন যোগ্য প্রার্থীর হাতে তুলে দেওয়া হল নিয়োগপত্র। ১২ বছর পর প্রাথমিক শিক্ষকতার নিয়োগ মিলতেই খুশি ও আবেগে ভাসলেন চাকরিপ্রার্থীরা।
advertisement
দীর্ঘ ১২ বছরের লড়াই শেষে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকারের তৎপরতায় অবশেষে নিয়োগপত্র পেলেন ২০১৪ সালের টেট উত্তীর্ণরা। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা জেলায় মোট ২৬৪ জন প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়।
advertisement
দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান অজিত নায়েক চাকরিপ্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেন। অনুষ্ঠানে তিনি জানান, সুপ্রিম কোর্টের নির্দেশের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎপরতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় মেধার ভিত্তিতে কাউন্সেলিং প্রক্রিয়ার মাধ্যমে এই নিয়োগ সম্পন্ন হয়েছে।
অজিত নায়েক আরও বলেন, এর ফলে প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষার মান আরও উন্নত হবে। দীর্ঘদিনের আইনি জটিলতার অবসান ঘটিয়ে যোগ্য প্রার্থীদের নিয়োগ রাজ্যের শিক্ষা ব্যবস্থার পক্ষে ইতিবাচক পদক্ষেপ বলে তিনি মন্তব্য করেন।
advertisement
দীর্ঘ ১২ বছর পর নিয়োগপত্র হাতে পেয়ে খুশি ও স্বস্তি প্রকাশ করেন প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। অনেকেই জানান, দীর্ঘ অপেক্ষা ও আন্দোলনের পর এই নিয়োগ তাঁদের কাছে এক ঐতিহাসিক মুহূর্ত।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
দীর্ঘ ১২ বছরের অপেক্ষার অবসান, ২০১৪ সালের টেট উত্তীর্ণ ২৬৪ জনের হাতে নিয়োগপত্র!
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement