advertisement

Jadavpur University Student Death: যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনা কর্তৃপক্ষকে জানাননি যে ছাত্ররা, তাঁদের এ বার শাস্তির সুপারিশ

Last Updated:

Jadavpur University Student Death: মূলত একাধিক পড়ুয়ার দাবি করেছেন কোনও র‍্যাগিং-এর ঘটনা তাদের ব্লকে হয়নি।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
কলকাতা: ছাত্র-মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে না জানানোর জন্য শাস্তির সুপারিশ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির। বিশ্ববিদ্যালয়ের মেন হোস্টেলের এ-টু ব্লকের একাধিক আবাসিককে শাস্তির সুপারিশ দিল বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি। যা নিয়ে কার্যত শোরগোল। বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী মূলত এ-টু ব্লকের এই আবাসিকরা, তাঁরা ভুল তথ্য দিয়ে ঘটনাকে ভুল প্রমাণ করার চেষ্টা করেছেন।
মূলত একাধিক পড়ুয়ার দাবি করেছেন কোনও র‍্যাগিং-এর ঘটনা তাদের ব্লকে হয়নি। যদিও এদের মধ্যেই একাধিক পড়ুয়া ৯ অগাস্ট রাতে যে জেনারেল বডি মিটিং হয়েছিল সেখানে উপস্থিত ছিলেন। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ৯ অগাস্টে র‍্যাগিংয়ের ঘটনা নিয়ে কেউ কোনও অভিযোগ জানায়নি। তদন্ত কমিটি তার জন্য ৯৫ জন পড়ুয়াকেও শাস্তির সুপারিশ দিয়েছে। এই ৯৫ জন পড়ুয়া বিশ্ববিদ্যালয় এ-টু ব্লকের হস্টেলের আবাসিক। বেশিরভাগই আন্ডার গ্রাজুয়েট বা ফাইনাল ইয়ারের আবাসিক পড়ুয়া। শাস্তি সুপারিশ হিসেবে তাদের বিশ্ববিদ্যালয় হোস্টেল থেকে পুরোপুরি ভাবে বহিষ্কার এবং সতর্ক করার সুপারিশ করা হয়েছে।
advertisement
advertisement
এ দিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় অভিযুক্ত পড়ুয়াদের শাস্তি দেওয়া নিয়ে প্রশ্নের মুখে পড়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তদন্ত কমিটির রিপোর্ট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আরও সময় নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। র‌্যাগিং-বিরোধী কমিটির বৈঠকেও বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর তদন্ত রিপোর্ট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌছনো গেল না।
advertisement
আরও পড়ুন – কলকাতা পুরসভায় তৃণমূল-বিজেপি কাউন্সিলরদের তুমুল মারামারি, অশান্তি থামাতে আসরে ফিরহাদ
তদন্ত কমিটির রিপোর্ট শুক্রবার র‌্যাগিং-বিরোধী কমিটির বৈঠকে আলোচনা হলেও সেই রিপোর্ট এবার পাঠিয়ে দেওয়া হল বিশ্ববিদ্যালয়ের র‌্যাগিং-বিরোধী স্কোয়াডের সদস্যদের কাছে। ১৫ দিনের মধ্যে র‌্যাগিং-বিরোধী স্কোয়াড-এর কাছ থেকে তদন্ত কমিটির রিপোর্ট নিয়ে মতামত চাওয়া হয়। তাদের তরফে মতামত নেওয়ার পরই তদন্ত কমিটির রিপোর্ট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকে।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Jadavpur University Student Death: যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনা কর্তৃপক্ষকে জানাননি যে ছাত্ররা, তাঁদের এ বার শাস্তির সুপারিশ
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement