JU Student Death: ছাত্র মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের শাস্তি দেওয়া নিয়ে আরও সময় নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ
- Written by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Rukmini Mazumder
Last Updated:
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় অভিযুক্ত পড়ুয়াদের শাস্তি দেওয়া নিয়ে প্রশ্নের মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ
কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় অভিযুক্ত পড়ুয়াদের শাস্তি দেওয়া নিয়ে প্রশ্নের মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তদন্ত কমিটির রিপোর্ট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আরও সময় নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। র্যাগিং-বিরোধী কমিটির বৈঠকেও বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর তদন্ত রিপোর্ট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌছনো গেল না। তদন্ত কমিটির রিপোর্ট আজ, শুক্রবার র্যাগিং-বিরোধী কমিটির বৈঠকে আলোচনা হলেও সেই রিপোর্ট এবার পাঠিয়ে দেওয়া হল বিশ্ববিদ্যালয়ের র্যাগিং-বিরোধী স্কোয়াডের সদস্যদের কাছে। ১৫ দিনের মধ্যে র্যাগিং-বিরোধী স্কোয়াড-এর কাছ থেকে তদন্ত কমিটির রিপোর্ট নিয়ে মতামত চাওয়া হয়। তাদের তরফে মতামত নেওয়ার পরই তদন্ত কমিটির রিপোর্ট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকে।
গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের র্যাগিং-বিরোধী কমিটি পুনর্গঠন করা হল। ৩৩ জন সদস্যকে নিয়ে এই কমিটি গঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যাপক ছাড়াও এই কমিটিতে রয়েছেন পুলিশ আধিকারিক, ছাত্র সংগঠনের সদস্যেরা।
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 15, 2023 6:27 PM IST








