advertisement

North 24 Parganas News: ভারত-পাকিস্তান উত্তেজনা, বিশেষ কন্ট্রোল রুম খুলল বসিরহাট পুলিশ

Last Updated:

বসিরহাট জেলা পুলিশ একটি বিশেষ কন্ট্রোল রুম গঠন করেছে, যার মূল লক্ষ্য হল সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করা, পরিস্থিতির উপর নজর রাখা এবং সাধারণ জনগণের মধ্যে সচেতনতা ও নিরাপত্তাবোধ জোরদার করা

নজরদারিতে বসিরহাট শহর
নজরদারিতে বসিরহাট শহর
উত্তর ২৪ পরগনা: ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে বসিরহাটে বিশেষ কন্ট্রোল রুম গঠন করল বসিরহাট জেলা পুলিশ। বর্তমানে দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক পরিস্থিতি উত্তেজনাপূর্ণ, বিশেষ করে ভারত ও পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে সীমান্তবর্তী এলাকাগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। এই প্রেক্ষাপটে রাজ্যের উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী এলাকা বসিরহাট মহকুমা বিশেষভাবে সংবেদনশীল অঞ্চল হিসেবে চিহ্নিত হয়েছে। বসিরহাট জেলা পুলিশ একটি বিশেষ কন্ট্রোল রুম গঠন করেছে, যার মূল লক্ষ্য হল সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করা, পরিস্থিতির উপর নজর রাখা এবং সাধারণ জনগণের মধ্যে সচেতনতা ও নিরাপত্তাবোধ জোরদার করা। কন্ট্রোল রুমটি ২৪ ঘণ্টা সচল থাকবে এবং যে-কোনও জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক পদক্ষেপ করতে সক্ষম হবে।
বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার হাসান মেহেদী রহমান জানান,”প্রতিনিয়ত বিএসএফ আধিকারিকদের সঙ্গে কথা বলা হচ্ছে, সীমান্ত এলাকাগুলিতে বাড়তি নজরদারির পাশাপাশি পেট্রোলিং করা হচ্ছে। এলাকার কোথাও গতিবিধির সমস্যা দেখা গেলে অভিযোগ জানানোর জন্য ২৪ ঘণ্টার বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে।” এই কন্ট্রোল রুমের মাধ্যমে যুদ্ধকালীন বা অশান্ত পরিস্থিতিতে সাধারণ মানুষের জন্য প্রয়োজনীয় সহায়তা, নির্দেশনা এবং দ্রুত সাড়া দেওয়ার ব্যবস্থা থাকবে। সীমান্ত অঞ্চলে যে-কোনও গুজব বা নিরাপত্তা বিপন্ন হওয়ার আশঙ্কা দেখা দিলে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করতে পারবে এই ব্যবস্থার মাধ্যমে।
advertisement
সাধারণ জনগণ নীচের নম্বরগুলির মাধ্যমে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করতে পারবেন–
advertisement
ল্যান্ডলাইন (কন্ট্রোল রুম):
03217-264666 / 03217-264789,
মোবাইল নম্বর (কন্ট্রোল রুম): 8392031805
এই নম্বরগুলিতে যোগাযোগ করার জন্য বসিরহাট জেলা পুলিশের পক্ষ থেকে এক্স স্যান্ডেলে পোস্ট করা হয়েছে।
বসিরহাট জেলা পুলিশের পক্ষ থেকে নাগরিকদের উদ্দেশ্যে অনুরোধ জানানো হয়েছে,তাঁরা যেন গুজবে কান না দেন এবং যে-কোনও সন্দেহজনক ঘটনা বা তথ্য অবিলম্বে কন্ট্রোল রুমে জানান। একইসঙ্গে, সীমান্তবর্তী এলাকার মানুষদের বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান হয়েছে। এই উদ্যোগ বসিরহাট জেলা পুলিশের একটি সময়োপযোগী এবং দায়িত্বশীল পদক্ষেপ। যুদ্ধ পরিস্থিতির সম্ভাবনার মধ্যে সাধারণ মানুষের নিরাপত্তা ও তথ্য সহায়তার জন্য এটি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে বলে আশাবাদি প্রশাসনিক মহল।
advertisement
জুলফিকার মোল্যা 
view comments
বাংলা খবর/ খবর/দার্জিলিং/
North 24 Parganas News: ভারত-পাকিস্তান উত্তেজনা, বিশেষ কন্ট্রোল রুম খুলল বসিরহাট পুলিশ
Next Article
advertisement
Afghan Taliban Attack on Pakistan: পাক-আফগান লড়াই, এবার প্রতিশোধের হামলা চালাল তালিবান, বহু পাক নাগরিকের মৃত্যু, অশান্ত ডুরান্ড লাইন
পাক-আফগান লড়াই,প্রতিশোধের হামলা চালাল তালিবান,বহু পাক নাগরিকের মৃত্যু,অশান্ত ডুরান্ড লাইন
  • পাকিস্তানি বিমান হামলার প্রতিশোধ নিতে এই হামলা শুরু করেছে আফগান তালিবান

  • বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া ভারী গোলাবর্ষণ পাক-আফগান সীমান্তে

  • আফগান সেনাবাহিনী এখন পাকিস্তানি সামরিক ঘাঁটিগুলিকে লক্ষ্য করে হামলা করছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement