advertisement

Darjeeling News: আগামীর প্রশাসক তৈরি করতে বড় উদ্যোগ জেলা প্রশাসনের কর্তাদের! পাহাড়ে তৈরি হল 'লক্ষ্য'

Last Updated:

আগামীর প্রশাসক তৈরি করতে বড় উদ্যোগ কালিম্পং প্রশাসনের। পাহাড়ের পড়ুয়াদের জন্য লাইব্রেরিতে তৈরি হল বিশেষ কোচিং সেন্টার। প্রস্তুতি ও প্রশিক্ষণ দেওয়া হবে প্রতি‌যোগিতামূলক পরীক্ষার।

+
দারকালিংপং

দারকালিংপং মহাকুমা লাইব্রেরি

দার্জিলিং: অনেকেরই স্বপ্ন থাকে UPSC থেকে শুরু করে WBCS এর মত বড় পরীক্ষা উত্তীর্ণ হয়ে সাফল্যের উচ্চ শিখরে পৌঁছানোর, তবে অনেক সময় আর্থিক অনটন থেকে শুরু করে নানা বাধা এবং প্রতিকূলতা সামনে এসে দাঁড়ায়। এই বাধা কাটাতে কালিম্পং জেলা প্রশাসনের উদ্যোগে কালিম্পং মহকুমা লাইব্রেরিতে নতুন করে একটি অধ্যায়ন কক্ষের সূচনা হল। যার নাম দেওয়া হয়েছে ‘লক্ষ্য’।
অধ্যয়ন কক্ষটি কালিম্পং মহকুমা লাইব্রেরির পাঠাগারের অংশ। কালিম্পং-এর ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য উপযুক্ত পরিবেশ এবং প্রয়োজনীয় বই সরবরাহ করবে। এখানে UPSC, WBCS, SSC, রেলওয়ে নিয়োগ এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রয়োজনীয় সমস্ত বই পাওয়া যাবে। পরীক্ষায় বসতে ইচ্ছুক ছাত্র-ছাত্রীরা এখানে এসে অধ্যয়ন করতে পারবে।
advertisement
advertisement
পড়ার বইয়ের পাশাপাশি এই অধ্যায়ন কক্ষে বিভিন্ন ধরনের বই, সংবাদপত্র এবং পত্রিকা জেলা পুলিশ দ্বারা সহযোগিতা করা হবে। সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রায় ৩৫০ টি বই আনা হয়েছে ছাত্র-ছাত্রীদের চাহিদা অনুযায়ী ভবিষ্যতে আরো বই আনা হবে বলে জানান জেলা প্রশাসনের কর্তারা।
আরও খবর পড়তে ফলো করুন
advertisement
সুজয় ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/দার্জিলিং/
Darjeeling News: আগামীর প্রশাসক তৈরি করতে বড় উদ্যোগ জেলা প্রশাসনের কর্তাদের! পাহাড়ে তৈরি হল 'লক্ষ্য'
Next Article
advertisement
Purulia Tourism: পাহাড়ের বুকে ইতিহাসের দলিল! পুরুলিয়ার জয়চন্ডী পাহাড়ে 'গুপ্ত গুহা'র খোঁজ, জানুন রোমাঞ্চকর কাহিনী, দোলে ঘুরে আসতে পারেন
পাহাড়ের বুকে ইতিহাসের দলিল! পুরুলিয়ার জয়চন্ডী পাহাড়ে 'গুপ্ত গুহা'র খোঁজ, ঘুরে আসুন
  • পুরুলিয়ার জয়চন্ডী পাহাড়ের ২০০ বছরের পুরনো গুপ্ত গুহা ইতিহাস।

  • এই গুহা এক সাধকের তপস্যাস্থল ছিল, বর্তমানে পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান।

  • পাহাড়ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য ও আধ্যাত্মিক পরিবেশে দোলের সময় ঘুরে আসুন।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement