East Bardhaman News: আকাশে ড্রোন উঠতেই ফাঁস হুকিং! কাটোয়ায় একদিনে ৩ জনের বিরুদ্ধে এফআইআর
- Reported by:Bonoarilal Chowdhury
- local18
- Published by:Rachana Majumder
Last Updated:
সেই ক্ষতি রুখতেই প্রযুক্তির সাহায্যে নজরদারি জোরদার করা হয়েছে। আগামী দিনে আরও বিস্তৃত এলাকায় এই ড্রোন অভিযান চালানো হবে বলেও ইঙ্গিত মিলেছে।
কাটোয়া: আকাশে ড্রোন উড়তেই ফাঁস হয়ে গেল বিদ্যুৎ চুরির কারবার। ড্রোন ক্যামেরায় ধরা পড়ল হুকিং করে সাবমার্সিবল চালানোর দৃশ্য। এমনকি ড্রোন দেখে তড়িঘড়ি সংযোগ খুলে ফেলার চেষ্টাও ধরা পড়েছে ভিডিওতে। বিদ্যুৎ চুরি রুখতে এবার অভিনব উদ্যোগ নিল ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড-এর কাটোয়া ডিভিশন।
অভিযানে নেমে একদিনেই বিদ্যুৎ চুরির অভিযোগে তিন জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। সূত্রের খবর, কাটোয়া-২ ব্লকের নতুন গ্রাম, পলসোনা, কুয়ারা, শ্রীবাটি ও আউরিয়া এলাকায় প্রথম দফায় ড্রোন উড়িয়ে নজরদারি চালানো হয়। কুয়ারা গ্রামে মাঠের মধ্যে একটি সাবমার্সিবল পাম্প হুকিং করে চালানোর প্রমাণ মেলে। ওই ঘটনায় সাবমার্সিবলের মালিক প্রশান্ত ঘোষের বিরুদ্ধে এফআইআর রুজু করা হয়েছে। ডিভিশনাল ইঞ্জিনিয়ার (কাটোয়া) রাহুল আগরওয়ালা জানান, এবার বিদ্যুৎ চুরি ঠেকাতে ড্রোন উড়িয়েই নজরদারি শুরু করেছি৷ ড্রোনে দেখা গিয়েছে বিদ্যুৎ চুরি৷ আমাদের ড্রোন নজরে আসতেই হুকিং খুলে ফেলার দৃশ্যও ধরা পড়েছে৷ আমরা তিনজনের বিরুদ্ধে এফআইআর করেছি৷ আগামী দিনেও এরকম অভিযান চালানো হবে৷
advertisement
advertisement
ড্রোনের ফুটেজে স্পষ্ট দেখা যায়, সাবমার্সিবলটি অবৈধভাবে ট্রান্সফরমার থেকে হুকিং করে চালানো হচ্ছিল। ড্রোন চোখে পড়তেই তড়িঘড়ি ট্রান্সফরমারের জাম্পার নামিয়ে দেয় অভিযুক্ত ব্যক্তি। তারপর প্রাণের ঝুঁকি নিয়ে দ্রুত বিদ্যুতের খুঁটিতে উঠে সংযোগবাহী তার খুলে ফেলার চেষ্টা করে। তবে শেষ রক্ষা হয়নি। ড্রোনে ধরা পড়া ভিডিওর ভিত্তিতে তাকে চিহ্নিত করে মামলা দায়ের করেছে বিদ্যুৎ বন্টন সংস্থা। একই অভিযানে আরও দুই জনের বিরুদ্ধেও বিদ্যুৎ চুরির অভিযোগে এফআইআর করা হয়েছে বলে জানা গিয়েছে। বিদ্যুৎ দফতর সূত্রে জানা গিয়েছে, বোরো চাষের মরশুমে গ্রামীণ এলাকায় অনেকেই অবৈধভাবে হুকিং করে সাবমার্সিবল চালান। এর ফলে সরকারের কোষাগারে বিপুল আর্থিক ক্ষতি হয়।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Feb 27, 2026 1:33 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: আকাশে ড্রোন উঠতেই ফাঁস হুকিং! কাটোয়ায় একদিনে ৩ জনের বিরুদ্ধে এফআইআর








