advertisement

Dakshin Dinajpur News: আত্রেয়ীতে বাঁধ দিতেই বালুরঘাটে জলসঙ্কট!

Last Updated:

আত্রেয়ী নদীতে বাঁধ তৈরি হওয়ার ফলে শহরের বেশ কিছু ওয়ার্ডের জলস্তর নাম থেকে শুরু করেছে। সেই কারণেই জলসঙ্কট দেখা দিয়েছে।

+
title=

দক্ষিণ দিনাজপুর: বালুরঘাট শহরের পাশ দিয়ে বয়ে চলা আত্রেয়ী নদীর উপরে বাঁধ তৈরির কাজ চলছে। তার ফলেই শহরের বেশ কিছু ওয়ার্ডে জল সঙ্কট দেখা দিয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ। এই বিষয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছে এলাকার এক পরিবেশপ্রেমী সংগঠন।
বালুরঘাটের বাসিন্দাদের একাংশের অভিযোগ, আত্রেয়ী নদীতে বাঁধ তৈরি হওয়ার ফলে শহরের বেশ কিছু ওয়ার্ডের জলস্তর নাম থেকে শুরু করেছে। সেই কারণেই জলসঙ্কট দেখা দিয়েছে। উল্লেখ্য, বালুরঘাট পুরসভার ৪ নম্বর ও ১৩ নম্বর ওয়ার্ডে আত্রেয়ী নদীর দু’পারে তৈরি হচ্ছে বাঁধ। দু’মিটার উচ্চতা বিশিষ্ট ওই বাঁধে কিছুটা জল ধরে রেখে বাকিটা ছেড়ে দেওয়া হচ্ছে।
advertisement
advertisement
এরফলে উজাল থেকে জল আসতে থাকলে, তা বাঁধের পাশে নির্মিত গেট দিয়ে ছাড়া হচ্ছে। ফলে নদীতে সব সময়ই জল থাকছে। নদী থেকে নালা বা খাল কেটে জল কোথাও না সরিয়ে নিলে নিম্ন ধারার দিকে জলের স্তর নামার কথা নয়। এই বিষয়ে বালুঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ড্যাম করেছে ঠিকই, কিন্তু নদী বিশেষজ্ঞদের কোনও পরামর্শ না নিয়ে এই কাজ করার ফলে এমন পরিস্থিতি দেখা দিয়েছে। কারণ গতিশীল নদীর মধ্যে কোনও জায়গায় যদি জল বাধা প্রাপ্ত হয় তবে সেখানে জল ঘুরতে থাকে। এর ফলে নদী পাড়ে ভাঙন দেখা দিতে পারে।
advertisement
বালুরঘাটবাসীর অভিযোগ, এই বছর অনেক সময় পাম্প চালিয়েও জল উঠছে না। জল এলেও তা অল্প আসছে। তাঁদের অভিযোগ, ‘লো ড্যাম’-এর কারণেই এটা হয়েছে। কারণ এবার শুখা মরসুমে নদীতে জল অন্য বারের থেকেও কম আছে। এর আগে এক হর্স পাওয়ার পাম্প দিয়ে জল উঠে আসতো। কিন্তু এবার দুই হর্সপাওয়ার মেশিন লাগানোর পরেও জল উঠছে না। এলাকার মানুষ মনে করছে, নদী বাঁধের কারণে নিম্ন অববাহিকায় জলের স্তর কমে যাওয়ার ফলে ভূগর্ভস্থ জল উঠতে সমস্যা হচ্ছে। দ্রুত এই সমস্যার সমাধান না করলে আগামী দিনে আরও বড় সঙ্কট তৈরি হবে বলে স্থানীয়দের অভিযোগ।
advertisement
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Dakshin Dinajpur News: আত্রেয়ীতে বাঁধ দিতেই বালুরঘাটে জলসঙ্কট!
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement