advertisement

Accident: হাট থেকে আর ফেরা হল না বৃদ্ধের! বাড়ি ফেরার পথেই সব শেষ

Last Updated:

হাট থেকে বাড়ি ফেরার পথে বালুরঘাটের তালমন্দিরাতে পিক আপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধের।

দক্ষিণ দিনাজপুর: হাট থেকে বাড়ি ফেরার পথে বালুরঘাটের তালমন্দিরাতে পিক আপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম প্রফুল্ল বর্মন। বয়স প্রায় ৬৩ বছর৷ বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েতের জলঘর হাটখোলায়৷
জানা গিয়েছে, হাট থেকে বাড়ি ফেরার পথে তালমন্দিরা এলাকায় পেছন থেকে একটি মাছের পিক আপ ভ্যান বৃদ্ধের সাইকেলে ধাক্কা মারে৷ আর তার জেরেই ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনায় গুরুতর জখম হন তিনি।
advertisement
advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয়রা৷ পাশাপাশি, খবর দেওয়া হয় পুলিশকেও। ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হল এলাকায়। তড়িঘড়ি বালুরঘাট জেলা হাসপাতালে আনলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন তাঁকে৷ এরপরেই দুপুর ১২ টা ৪০ মিনিটে ওই বৃদ্ধের দেহ ময়নাতদন্তের জন্য আনা হয় বালুরঘাট জেলা হাসপাতালে। তবে পিক আপ ভ্যানের হদিশ এখনও মেলেনি। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ।
advertisement
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Accident: হাট থেকে আর ফেরা হল না বৃদ্ধের! বাড়ি ফেরার পথেই সব শেষ
Next Article
advertisement
‘দাদাগিরি নয়, টেকনিশিয়ানদের স্বার্থ বড়...!’ টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব, পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও
‘দাদাগিরি নয়, টেকনিশিয়ানদের স্বার্থ বড়...!’ টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব, পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও
  • ‘দাদাগিরি নয়, টেকনিশিয়ানদের স্বার্থ বড়...!’

  • টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব

  • পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement