advertisement

Dakshin Dinajpur News: অযোধ্যায় তৈরি হওয়ার আগেই রাম মন্দির বালুরঘাটে! এই পুজোয় বড় চমক

Last Updated:

বালুরঘাটে দুর্গাপুজোর মণ্ডপ গড়ে উঠছে অযোধ্যার রাম মন্দিরের আদলে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই পুজোর উদ্বোধন করতে পারেন

+
title=

দক্ষিণ দিনাজপুর: অযোধ্যার রাম মন্দির দেখতে এবার আর কষ্ট করে উত্তরপ্রদেশ যেতে হবে না, এই পুজোয় বালুরঘাটে এলেই আপনি রাম মন্দির দর্শন করতে পারবেন। বালুরঘাটের নিউ টাউন ক্লাব ও পল্লি পাঠাগারে অযোধ্যার নির্মীয়মান রাম মন্দিরের আদলে তৈরি হচ্ছে দুর্গাপুজোর মণ্ডপ। ফলে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের আগেই এবারের দুর্গাপুজোয় বালুরঘাটে দেখতে পাওয়া যাবে রাম মন্দির।
বালুরঘাট নিউটাউন ক্লাবের পুজো চলতি বছর ৭১ তম বর্ষে পদার্পণ করল। দীর্ঘদিন ধরেই নিউটাউন ক্লাব দুর্গাপুজোয় চমক দিয়ে চলেছে। প্রতিবছর এখানকার পুজো দেখার জন্য বহু দর্শনার্থীর সমাগম হয়।
advertisement
এই পুজোর আয়োজকদের থেকে জানা গিয়েছে শুধু থিম নয়, উদ্বোধনেও তাঁরা বড় চমক দেখাতে পারেন। সুত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দিয়ে এই পুজোর উদ্বোধন করাতে চান আয়োজকরা। এই বিষয়ে ক্লাব সম্পাদক অরিজিৎ মহন্ত জানান, হুবহু রাম মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করা হচ্ছে। শুধুমাত্র মন্দির নয়, এবারে প্রতিমাতেও থাকছে নতুনত্ব। রাম মন্দিরের সঙ্গে সামঞ্জস্য রেখে এবার দেবী মূর্তি তৈরি করা হচ্ছে। বালুরঘাটের কল্পনা ডেকরেটর তৈরি করছে রাম মন্দিরের আদলে মণ্ডপ। এর জন্য মেদিনীপুর থেকে শিল্পীও আনা হয়েছে। প্রতিমার উচ্চতা হবে ১৬ ফিট।
advertisement
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Dakshin Dinajpur News: অযোধ্যায় তৈরি হওয়ার আগেই রাম মন্দির বালুরঘাটে! এই পুজোয় বড় চমক
Next Article
advertisement
Mamata Banerjee on Kerala Name Change: 'সিপিএম- বিজেপির এখন লিখিত জোট, তাই কেরলের নাম বদল!' বাংলার বঞ্চনায় ক্ষুব্ধ মমতা
'সিপিএম- বিজেপির এখন লিখিত জোট, তাই কেরলের নাম বদল!' বাংলার বঞ্চনায় ক্ষুব্ধ মমতা
  • সিপিএম-বিজেপি এখন লিখিত জোট, অভিযোগ মমতার৷

  • কেরলের নাম বদল নিয়ে মমতার নিশানায় কেন্দ্র৷

  • কেরলের নাম বদলে সায় দিলেও পশ্চিমবঙ্গে কেন নয়, প্রশ্ন মমতার৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement