advertisement

Dakshin Dinajpur News: পরিবেশবান্ধব ব্যাটারি চালিত গাড়ি সংগ্রহ করবে গ্রামের বর্জ্য

Last Updated:

বুধবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ অফিস চত্বরে এই ৩৪ টি বর্জবাহী গাড়ি পঞ্চায়েতগুলির হাতে তুলে দেওয়া হয়। ঘটনার সময় উপস্থিত ছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র।

দক্ষিণ দিনাজপুর: গ্রামকে স্বচ্ছ করে তুলতে দেওয়া হল ব্যাটারি চালিত বর্জ্যবাহী গাড়ি। দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ গ্রামীন এলাকা কে আরও পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলতে ৩৪ টি ব্যাটারি চালিত বর্জবাহী গাড়ি জেলার ১২ টি পঞ্চায়েতের মধ্যে বিতরণ করল।
বুধবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ অফিস চত্বরে এই ৩৪ টি বর্জবাহী গাড়ি পঞ্চায়েতগুলির হাতে তুলে দেওয়া হয়। ঘটনার সময় উপস্থিত ছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র। এছাড়াও হাজির ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায়, জেলা পরিষদের সচিব হিমাদ্রি সরকার, পূর্ত কর্মাধ্যক্ষ মফিজউদ্দিন মিঁয়া, বালুরঘাট পুরসভার পুরপ্রধান অশোক কুমার মিত্র সহ অন্যান্যরা।
advertisement
advertisement
জেলা পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যাটারি চালিত এই গাড়িগুলি পরিবেশ বান্ধব। এগুলিতে করে পঞ্চায়েত এলাকার নোংরা আবর্জনা সংগ্রহ করা হবে এবং তা নির্দিষ্ট জায়গায় ফেলা হবে। এই ৩৪ টি গাড়ির জন্য দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ ৫১ লক্ষ টাকা খরচ করেছে।
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Dakshin Dinajpur News: পরিবেশবান্ধব ব্যাটারি চালিত গাড়ি সংগ্রহ করবে গ্রামের বর্জ্য
Next Article
advertisement
Rohan Bhattacharjee Hospitalized: হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
  • রোহন ভট্টাচার্য ভর্তি হাসপাতালে, নিজেই সেই ভিডিও পোস্ট করেছেন অভিনেতা

  • অভিনেতাকে এভাবে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে ভক্তরা চমকে গিয়েছে

  • কিন্তু কী হয়েছে অভিনেতার?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement