advertisement

ভারত-বাংলাদেশ সীমান্তে নেশার ট্যাবলেট ‘ইয়াবা’ পাচারের অভিযোগে গ্রেফতার মহিলা !

Last Updated:

ধৃত মহিলা পাচারকারীকে বসিরহাট থানার হাতে তুলে দেয় বিএসএফ কর্মীরা।

#কলকাতা: ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে নেশার ট্যাবলেট ‘ইয়াবা’ পাচারের অভিযোগে গ্রেফতার এক মহিলা। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ৯৫০টি ইয়াবা ট্যাবলেট । যার আনুমানিক বাজারমূল্য ৪ লক্ষ ৭৫ হাজার টাকা ।
বসিরহাটের পানিতর সীমান্তে কর্তব্যরত বিএসএফ-এর ১৫৩ নম্বর ব্যাটেলিয়ানের সূত্রে জানা গিয়েছে, গতকাল সোমবার সন্ধ্যা নাগাদ পানিতর গ্রামের বাসিন্দা নার্গিস বেগমকে সীমান্তের দিকে যেতে দেখে সন্দেহ হয় কর্তব্যরত বিএসএফ কর্মীদের। তারা এরপর  তাকে আটক করে তল্লাশি চালালে উদ্ধার হয় প্রচুর সংখ্যায় ইয়াবা ট্যাবলেট ।
বিএসএফের জিজ্ঞাসাবাদের সময় ওই মহিলা জানায় স্থানীয় ইটিন্ডা বাজার থেকে এক ব্যক্তি তাকে বাংলাদেশে পাচারের জন্য ওই প্যাকেটগুলো দিয়েছিল। বিনিময়ে তাকে এক হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয় । ধৃত মহিলা পাচারকারীকে বসিরহাট থানার হাতে তুলে দেয় বিএসএফ কর্মীরা।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
ভারত-বাংলাদেশ সীমান্তে নেশার ট্যাবলেট ‘ইয়াবা’ পাচারের অভিযোগে গ্রেফতার মহিলা !
Next Article
advertisement
Iran America Tension: আমেরিকার ‘টুঁটি চেপে ধরেছে’ ইরান! মার্কিন ফাইটার জেটে গুলি, ইরানে আটক ২ পাইলটকে হন্যে হয়ে খুঁজছে মার্কিন সেনা
আমেরিকার ‘টুঁটি চেপে ধরেছে’ ইরান! মার্কিন ফাইটার জেটে গুলি, ইরানে আটক ২ পাইলটকে হন্যে হয়ে খুঁজছে মার্কিন সেনা
  • এই হামলার পর আইআরজিসি দু’জন মার্কিন পাইলটকে জীবিত আটক করেছে

  • মার্কিন সামরিক বাহিনী এর পাইলটকে খুঁজে বের করে উদ্ধার করার চেষ্টা করছে

  • প্রথমে এই দাবি অস্বীকার করলেও পরে স্বীকার করে আমেরিকা,বিমানটি জরুরি অবতরণ করেছিল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement