advertisement

Uttar Pradesh News: তান্ত্রিকের পরামর্শ! নৃশংস ভাবে হত্যা করে ১০ বছরের শিশুকে ‘নরবলি’ দিল তার আত্মীয়রাই

Last Updated:

Uttar Pradesh News: বিবেককে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না৷ পরে সেদিন রাতেই তার গলাকাটা দেহ উদ্ধার হয় গ্রামের ক্ষেতে

একুশ শতকেও নরবলির অভিযোগ উঠল উত্তরপ্রদেশের বাহরাইচে৷
একুশ শতকেও নরবলির অভিযোগ উঠল উত্তরপ্রদেশের বাহরাইচে৷
বাহরাইচ : একুশ শতকেও নরবলির অভিযোগ উঠল উত্তরপ্রদেশের বাহরাইচে৷ অভিযোগ, ১০ বছর বয়সি এক বালককে নরবলি দেওয়া হয়েছে৷ এই ঘটনা গ্রেফতার করা হয়েছে ৩ জনকে৷ প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি, এক তান্ত্রিকের কথায় তারা নরবলি দেওয়ার পরিকল্পনা করেছিল৷ পুলিশ সুপার প্রশান্ত বর্মা জানিয়েছেন পারসা গ্রামের বাসিন্দা কৃষ্ণ বর্মার ছেলে বিবেককে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না৷ পরে সেদিন রাতেই তার গলাকাটা দেহ উদ্ধার হয় গ্রামের ক্ষেতে৷
তদন্তে নেমে পুলিশ জানতে পারে নিহত বালকের আত্মীয় অনুপের আড়াই বছর বয়সি ছেলে বিশেষ চাহিদাসম্পন্ন৷ তাছাড়া বছরের বেশির ভাগ সময়ে সেই শিশু অসুস্থ থাকত৷ দীর্ঘ চিকিৎসাতেও তার শারীরিক অবস্থার সুরাহা না হওয়ায় অনুপ এক তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করেন বলে অভিযোগ৷ তার গ্রামের কাছেই ওই তান্ত্রিক থাকত বলে জানা গিয়েছে৷ প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে ওই তান্ত্রিক ছেলের সুস্থতা লাভের জন্য নরবলি দেওয়ার জন্য চাপ দেয় অনুপকে৷ এর পর তার আরও এক আত্মীয় চিন্তারামের সঙ্গে অনুপ ষড়যন্ত্রে লিপ্ত হয়৷ বেলচার আঘাতে শিশুকে খুন করা হয় বলে অভিযোগ৷
advertisement
আরও পড়ুন :  যাত্রী বোঝাই বাসে ঘোড়ার চেয়েও দ্রুতগামী বিষধর সাপ! মৃত্যুদূতকে দেখে আতঙ্কিত যাত্রীরা
এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অনুপ, চিন্তামণি এবং ওই তান্ত্রিককে শনিবার পুলিশ গ্রেফতার করেছে৷ তাদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
Uttar Pradesh News: তান্ত্রিকের পরামর্শ! নৃশংস ভাবে হত্যা করে ১০ বছরের শিশুকে ‘নরবলি’ দিল তার আত্মীয়রাই
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement