advertisement

‘মরতে চাই না, আমি বাঁচতে চাই...’ মৃত্যুর সময়েও বাঁচার আর্তি ছিল উন্নাওয়ের নির্যাতিতার গলায়

Last Updated:
#উন্নাও: মরতে চাই না। আমি বাঁচতে চাই। মৃত্যুর সময়েও বাঁচার আর্তি ছিল উন্নাওয়ের নির্যাতিতার গলায়। মৃত্যুকালীন জবানবন্দিতে পুলিশকে জানিয়ে যান, তাঁর উপর হওয়া বীভৎস্য অত্যাচারের কথা। ভয় দেখিয়ে যৌনদাসী বানিয়ে রাখা হয়েছিল উন্নাওয়ের বেটিকে।
দিল্লির সফদরজং হাসপাতালে লড়তে লড়তে যখন বুঝতে পেরেছিলেন, শেষ হয়ে আসছে জীবন, তখনও বাঁচার ইচ্ছেয় ভরপুর বছর তেইশের তরুণী। মৃত্যুকালীন জবানবন্দিতেও নির্যাতিতার গলায় কাতর অনুরোধ, ‘আমি বাঁচতে চাই...’ ৷
বীভৎস, নারকীয় ঘটনার সঙ্গে লড়াই চলছিল পাঁচ মাস আগে থেকেই। মৃত্যুর আগে এফআইআরে নির্যাতিতার অভিযোগ শুনলে শিউরে উঠতে হয়। তিনি জানিয়েছেন,রায়বরেলির একটি বাড়িতে তাঁকে আটকে রেখে চলত মারধর। দিনের পর দিন গণধর্ষণ করা হয় তাঁকে। খুনের হুমকি দিয়ে যৌনদাসী বানিয়ে রাখা হয়েছিল। মোবাইলে ধর্ষণের ভিডিও তুলে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হত। বাড়ির বাইরে দিকে তাকালেই জুটত অমানবিক নির্যাতন। পুলিশে খবর দিলে ফের ধর্ষণের হুমকিও দেওয়া হত।
advertisement
advertisement
প্রথমে লাঠিপেটা। তারপর ছুরির আঘাতে ক্ষতবিক্ষত। তাঁকে শেষ করতে গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছিল পাঁচ অভিযুক্ত। তবুও বাঁচার ইচ্ছে ছিল প্রবল। সাহায্য চেয়ে জ্বলতে জ্বলতেই দৌড়েছিলেন এক কিলোমিটার। নিজেই ফোন করে ডাকেন অ্যাম্বুল্যান্স। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বাঁচার ইচ্ছেটা পূরণ হল না।
মৃত্যুকালীন জবানবন্দিতে অভিযুক্ত শিবম ত্রিবেদী, শুভম ত্রিবেদী, হরিশংকর ত্রিবেদী, রামকিশোর ত্রিবেদী ও উমেশ বাজপেয়ীর নাম করে গিয়েছেন উন্নাওয়ের নির্যাতিতা। এখন অভিযুক্তরা জেল হেফাজতে। জঘন্য এই অপরাধের কবে বিচার হবে ? উত্তর চাইছে দেশ।
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
‘মরতে চাই না, আমি বাঁচতে চাই...’ মৃত্যুর সময়েও বাঁচার আর্তি ছিল উন্নাওয়ের নির্যাতিতার গলায়
Next Article
advertisement
Mamata Banerjee on Kerala Name Change: 'সিপিএম- বিজেপির এখন লিখিত জোট, তাই কেরলের নাম বদল!' বাংলার বঞ্চনায় ক্ষুব্ধ মমতা
'সিপিএম- বিজেপির এখন লিখিত জোট, তাই কেরলের নাম বদল!' বাংলার বঞ্চনায় ক্ষুব্ধ মমতা
  • সিপিএম-বিজেপি এখন লিখিত জোট, অভিযোগ মমতার৷

  • কেরলের নাম বদল নিয়ে মমতার নিশানায় কেন্দ্র৷

  • কেরলের নাম বদলে সায় দিলেও পশ্চিমবঙ্গে কেন নয়, প্রশ্ন মমতার৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement