advertisement

Crime News: ঋণের ফাঁদে স্বামী, চোখের সামনে স্ত্রীকে ধর্ষণ! ভিডিও করে রাখল অভিযুক্ত

Last Updated:

শেষ পর্যন্ত সাহস সঞ্চয় করে ওই মহিলা এবং তাঁর স্বামী হাদাপসার থানায় মঙ্গলবার অভিযোগ দায়ের করেন৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
পুণে: ঋণ নিয়ে সময়ে পরিশোধ করতে পারেননি৷ তার জন্য স্বামীর সামনেই ধর্ষণ করা হল স্ক্রীকে৷ এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের পুণেতে৷ ইতিমধ্যৈই মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ৷
জানা গিয়েছে, অভিযুক্তের নাম ইমতিয়াজ শেখ৷ ৪৭ বছর বয়সি ইমতিয়াজের বিরুদ্ধে ৩৪ বছর বয়সি এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে৷ জানা দিয়েছে, ইমতিয়াজ নামে ওই অভিযুক্ত পুণের হাদাপসারের বাসিন্দা নির্যাতিতার স্বামীকে গত ফেব্রুয়ারি মাসে বিনা সুদে চল্লিশ হাজার টাকা ধার দিয়েছিল৷ কিন্তু নির্দিষ্ট সময়ে তা পরিশোধ করতে পারেনি ওই দম্পতি৷ এর পরেই ইমতিয়াজ ওই দম্পতি অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে বলে অভিযোগ৷
advertisement
advertisement
ফ্রেব্রুয়ারি মাসেই ইমতিয়াজ ওই দম্পতিকে একটি ফাঁকা জায়গায় ডেকে পাঠায়৷ এর পর তাদের কাছ থেকে বকেয়া টাকা দাবি করে অভিযুক্ত৷ যদিও ওই দম্পতি টাকা দিতে পারেনি৷
অভিযোগ, তখনই ইমতিয়াজ একটি ধারালো ছুরি বের করে নির্যাতিতার স্বামীকে ভয় দেখায়৷ এর পর ওই ব্যক্তির স্ত্রীকে ধর্ষণ করে ইমতিয়াজ৷ নির্যাতনের গোটা পর্ব নিজের মোবাইলে রেকর্ডও করে রাখে সে৷
advertisement
এর পর থেকেই ক্রমাগত ওই নির্যাতিতাকে উত্যক্ত করতে থাকে অভিযুক্ত৷ নির্যাতিতাকে বার বার কুপ্রস্তাব দিতে থাকে সে৷ নির্যাতিতা আপত্তি করায় ধর্ষণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয় ইমতিয়াজ৷
শেষ পর্যন্ত সাহস সঞ্চয় করে ওই মহিলা এবং তাঁর স্বামী হাদাপসার থানায় মঙ্গলবার অভিযোগ দায়ের করেন৷ গতকাল ইমতিয়াজ নামে ওই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ৷ এর পাশাপাশি অতীতেও অন্য কাউকে ঋণের ফাঁদে ফেলে ইমতিয়াজ এমন কোনও কুকীর্তি করেছে কি না, তাও তদন্ত করে দেখছে পুলিশ৷
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
Crime News: ঋণের ফাঁদে স্বামী, চোখের সামনে স্ত্রীকে ধর্ষণ! ভিডিও করে রাখল অভিযুক্ত
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement