advertisement

ফের অনার কিলিং ! শ্বাসরোধ করে মেয়েকে খুন করল বাবা-মা

Last Updated:
#নাসিক: ফের অনার কিলিং ! দ্বাদশ শ্রেণির ছাত্রীকে প্রথম ওষুধ খাইয়ে অচৈতন্য করে পরে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল তার বাবা-মায়ের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে নাসিকে ৷ মেয়েটির তুতো ভাইও এই অপরাধে সাহায্য করেছে বলে জানা গিয়েছে ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান অন্য জাতের ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল মেয়েটির ৷ পরিবারের সম্মান রক্ষার জেরেই মেয়েকে খুন করেছে বাবা-মা ৷
খুনের পর ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য তাড়াহুড়ো করে মেয়ের শেষকৃত্য সম্পন্ন করার চেষ্টা করেছিল তার বাবা-মা ৷ কিন্ত খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ৷ মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্যে ৷
advertisement
advertisement
ঘটনায় মেয়েটির বাবা-মা ও তুতো ভাইকে আটক করেছে পুলিশ ৷ অক্টোবর ১ মেয়েটি তার প্রেমিকের সঙ্গে মালেগাঁও থেকে ভাইরে জন্মদিন পালন করতে গিয়েছিল ৷ বাড়ি ফেরার পর এই নিয়ে বাবা মায়ের সঙ্গে বচসা বাধে ৷ মনে করা হচ্ছে অন্য জাতের ছেলের সঙ্গে মেয়ের সম্পর্ক মেনে নিতে পারেননি ৷ সেই জন্যেই এই অনারকিলিং বলে মনে করা হচ্ছে ৷
advertisement
খবর পেয়ে বাবা মাকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য ৷ জেরার মুখে মেয়েকে খুন করার কথা স্বীকার করে নিয়েছে তারা ৷
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
ফের অনার কিলিং ! শ্বাসরোধ করে মেয়েকে খুন করল বাবা-মা
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
  • দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা !

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কয়েক জেলায়

  • পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement