advertisement

Nikki Yadav Murder: নিকি হত্যাকাণ্ডে নয়া মোড়, সাহিলের বাবা সামিল ষড়যন্ত্রে! এক পুলিশ দেহ ফ্রিজে রাখতে বলে

Last Updated:

Nikki Yadav Murder: নিকিকে খুন করে দেহ ফ্রিজে ঢুকিয়ে সেদিনই অপর এক যুবতীকে বিয়ে করেছিল সাহিল।

সাহিল ও নিকি
সাহিল ও নিকি
নয়াদিল্লি: পরিবারের সহযোগিতাতেই নিকি যাদবকে খুন করেছিল সাহিল গেহলোট। রাজধানীর নজফগড়ের হাড়হিম হত্যাকাণ্ডের তদন্তে নেমে নয়া মোড়ে হতবাক তদন্তকারীরাও। ইতিমধ্যেই শনিবার আরও ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, সাহিলের বাবা ও পরিবারের আরও কয়েকজন মিলে ষড়যন্ত্র করে নিকিকে খুন করায়। সাহিলকে সাহায্য করেছিল তারা প্রত্যেকে। পরিবারের পছন্দের মেয়েকে যাতে সাহিল বিয়ে করতে পারে, সে কারণেই এই নিকিকে খুনের ষড়যন্ত্র করা হয়েছিল বলে দাবি পুলিশের।
এমনকী এক পুলিশেরও সহযোগিতা পেয়েছিল সাহিল। খুন করার পর নিকির দেহ ধাবার ফ্রিজে রাখার বুদ্ধি দিয়েছিল সে। সেই পুলিশকেও জেরা করছেন তদন্তকারীরা। নিকিকে খুন করে দেহ ফ্রিজে ঢুকিয়ে সেদিনই অপর এক যুবতীকে বিয়ে করেছিল সাহিল। নিকি হত্যাকাণ্ডে নেমে তদন্তকারী অফিসারদের তরফে আরও দাবি, ২০২০ সালের অক্টোবর মাসে নয়ডার আর্য সমাজ মন্দিরে বিয়ে করেছিলেন নিকি যাদব এবং সাহিল গেহলোট।
advertisement
advertisement
আরও পড়ুন: ভাইয়ের গাড়িতে নিকির মৃতদেহ পাশে বসিয়ে ৪০ কিমি চালায় সাহিল, জেরায় চাঞ্চল্যকর তথ্য
গত ভ্যালেন্টাইন্স ডে-এর দিন খুনের দায়ে গ্রেফতার হয় সাহিল গেহলোট। এই মামলাতেই এবার পরপর চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছিল, সাহিল ও নিকি লিভইন পার্টনার ছিল। তবে এখন পুলিশ বলছে যে তারা বিবাহিত ছিল। এদিকে তা সত্ত্বেও অন্য মেয়েকে বিয়ে করতে রাজি হন সাহিল। যা নিয়ে এই গোটা বিবাদের সূত্রপাত বলে একপ্রকার নিশ্চিত পুলিশ।
advertisement
আরও পড়ুন: করোনা অতিমারির পর দেশে ক্যান্সার বেড়েছে, দাবি যোগগুরু রামদেবের
পুলিশের দাবি, নিকির মৃতদেহ পাশে বসিয়ে প্রায় ৪০ কিলোমিটার গাড়ি চালায় সাহিল। পরে ধাবার ফ্রিজে প্রেমিকার দেহ রেখে দিয়ে আসে সাহিল। প্রেমিকাকে খুন করার কয়েক ঘণ্টা পরই হাসি মুখে অন্য মেয়েকে বিয়ে করে সাহিল। পুলিশের তরফে জানানো হয়েছে, গত ৯ ফেব্রুয়ারি, যেদিন নিকিকে খুন করে সাহিল, সেই দিনই তাঁর অন্য এক যুবতীর সঙ্গে বাগদান হয়। বিয়ে করা নিয়েই নিকি ও সাহিলের মধ্যে তুমুল অশান্তি হয়েছিল।
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
Nikki Yadav Murder: নিকি হত্যাকাণ্ডে নয়া মোড়, সাহিলের বাবা সামিল ষড়যন্ত্রে! এক পুলিশ দেহ ফ্রিজে রাখতে বলে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement