advertisement

ঠাকুমার দেহ টুকরো করে নদীতে ভাসাল নাতি, খুনে সাহায্য করল বাবা! মর্মান্তিক ঘটনা পুণেতে

Last Updated:

নাতি গুড্ডু ঠাকুমার থেকে টাকা চাইতে যায়, কিন্তু ঊষাদেবী তাতে সম্মত হননি। এরপরেই ছেলে আর নাতি মিলে খুনের ছক কষে।

Representative Image
Representative Image
#পুণে: শিউরে ওঠার মতো ঘটনার সাক্ষী পুণে৷ সম্পত্তি নিয়ে বচসার জেরে বাবার সহায়তায় ঠাকুমাকে মেরে ফেলল নাতি৷ অভিযোগ, তারপর মৃত ঠাকুমার দেহাংশ ভাসিয়েও দেয় তারা। এরপর পুলিশকে বিভ্রান্ত করতে নিখোঁজ ডায়েরি করে৷ তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রের খবর, ৬২ বছরের ঊষা গায়কোয়াড় ছিলেন নিজের বাড়ি ও কিছু গয়নার মালকিন৷ নাতি গুড্ডু ঠাকুমার থেকে টাকা চাইতে যায়, কিন্তু ঊষাদেবী তাতে সম্মত হননি। এরপরেই ছেলে আর নাতি মিলে খুনের ছক কষে। গত ৫ অগাস্ট বৃদ্ধা যখন নিজের বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন তখনই গুড্ডু তার ঠাকুমার নাকমুখ চেপে ধরে৷ ফোন লুকিয়ে রাখে বালিশের নীচে৷ তারপর দেহ কেটে টুকরো করে ব্যাগে ভরে নদীতে ফেলে দেয়।
advertisement
advertisement
আরও পড়ুন Malda News: আরবি খেজুর ফলছে উত্তরবঙ্গে, রইল লাভজনক এই চাষের হদিশ
মৃতের মেয়ের কাছ থেকে গুড্ডুর বিষয়ে জানতে পারে পুলিশ। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করলে সামনে আসে আসল সত্যি৷ ঘটনাস্থল থেকে মেলে রক্তমাখা কাপড়, ছুরি৷ পুলিশি জেরায় গুড্ডু জানিয়েছে বাবার সহায়তায় সে খুন করেছে৷ অভিযুক্ত দু’জনের বিরুদ্ধে খুন (৩০২)-এর দায়ে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
ঠাকুমার দেহ টুকরো করে নদীতে ভাসাল নাতি, খুনে সাহায্য করল বাবা! মর্মান্তিক ঘটনা পুণেতে
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement