advertisement

ফ্রিজ-সুটকেস-আলমারিতে রক্তাক্ত দেহ! এলাহাবাদে বিভীষিকা

Last Updated:

প্রতিটি দেহের গলাতেই ফাঁসের চিহ্ন পাওয়া গিয়েছে । দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।

#এলাাবাদ: বন্ধ ঘর থেকে উদ্ধার হল পাঁচটি মৃতদেহ । মঙ্গলবার সকালে উত্তর প্রদেশের এলাহাবাদের ধুমনগঞ্জ এলাকার পিপলগাঁও গ্রামের একটি বাড়ি থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ । এরপর একে একে ফ্রিজ, আলমারি থেকে উদ্ধার হয় আরও চারটি মৃতদেহ ।
এলাহাবাদ পুলিশের সিনিয়র সুপারিন্টেডেন্ট নীতিন তিওয়ারি জানিয়েছেন, ঘরের ফ্রিজ থেকে উদ্ধার হয় এক মহিলার মৃতদেহ, সুটকেসে পাওয়া গিয়েছে একটি বাচ্চা মেয়ের মৃতদেহ, একটি বাচ্চা মেয়ের মৃতদেহ উদ্ধার হয় আলমারি থেকে, তৃতীয় শিশুর মৃতদেহ শোয়ানো ছিল খাটের ওপর । সম্ভবত স্ত্রী ও তিন মেয়েকে খুন করেই মনোজ খুশওয়া নামের ওই ব্যক্তি আত্মঘাতী হয়েছেন বলে অনুমান পুলিশের । তিন শিশুকন্যার বয়স যথাক্রমে ৬ থেকে ৮ বছরের মধ্যে বলে জানা গিয়েছে ।
advertisement
advertisement
সোমবার সারা দিন ওই পরিবারের কাউকে বাড়ির বাইরে বেরোতে না দেখে সন্দেহ হয় প্রতিবেশীদের । পুলিশে খবর দেন তাঁরাই । পুলিশ এসে দেখে দরজা ভিতর থেকে বন্ধ রয়েছে । দরজা ভেঙে ঘরে ঢুকে দেহগুলো উদ্ধার করে পুলিশ । প্রতিটি দেহের গলাতেই ফাঁসের চিহ্ন পাওয়া গিয়েছে । দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ঘটনাস্থল থেকে ফিঙ্গারপ্রিন্টও সংগ্রহ করেছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা । তদন্তের কাজে লাগানো হয়েছে ডগ স্কোয়াডও ।
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
ফ্রিজ-সুটকেস-আলমারিতে রক্তাক্ত দেহ! এলাহাবাদে বিভীষিকা
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement