advertisement

এক দলিত কৃষকের গায়ে পেট্রোল ঢেলে জ্যান্ত পুড়িয়ে মারল দুষ্কৃতীরা, ঘটনায় গ্রেফতার ৪

Last Updated:

মধ্যপ্রদেশে এক দলিত কৃষককে গায়ে পেট্রোল ঢেলে জ্যান্ত পুড়িয়ে মারার মত অভিযোগ উঠল ৪ দুষ্কৃতীর বিরুদ্ধে ৷ দুষ্কৃতীরা ওই কৃষককে তাঁর স্ত্রীর সামনে গায়ে আগুন লাগিয়ে দিয়েছে ৷ গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়েছে ৷

#ভোপাল: মধ্যপ্রদেশে এক দলিত কৃষককে গায়ে পেট্রোল ঢেলে জ্যান্ত পুড়িয়ে মারার মত অভিযোগ উঠল ৪ দুষ্কৃতীর বিরুদ্ধে ৷ দুষ্কৃতীরা ওই কৃষককে তাঁর স্ত্রীর সামনে গায়ে আগুন লাগিয়ে দিয়েছে ৷ গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়েছে ৷
ঘটনাটি ঘটেছে ভোপালের একটি গ্রামে ৷ বৃহস্পতিবার ৪ জন দুষ্কৃতী শুক্রবার ৭০ বছরের দলিত কৃষক কিশোরীলাল জাটবকে তাঁর স্ত্রীর সামনে গায়ে পেট্রোল ঢেলে জ্যান্ত পুড়িয়ে মেরেছে ৷ এই রকমের মর্মানিতক ঘটনা সাম্প্রতিক অতীতে আর ঘটেনি ৷
ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ ময়না তদন্তের উদ্দেশে পাঠিয়েছে ৷ তদন্তে নেমে প্রায় রাত সাড়ে ১১টায় অভিযুক্ত চার দুষ্কৃতীকে গ্রেফতার করেছে ৷
advertisement
advertisement
মৃত কৃষকের ছেলে জানিয়েছেন ২০০২ সালে সরকার ৩.৫একর জমির পাট্টা দিয়েছিল তখন থেকেই সেই জমিতে চাষবাস করতেন তিনি ৷ বৃহস্পতিবার ওই চার দুষ্কৃতী ফলন্ত খেতের উপর দিয়ে ট্রাক্টর নিয়ে যেতে বাধা দিলে বচসা বাধে ৷ পরবর্তী কালে সেই বচসা ওই কৃষকের মৃত্যুতে গিয়েই শেষ হয়েছে ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
এক দলিত কৃষকের গায়ে পেট্রোল ঢেলে জ্যান্ত পুড়িয়ে মারল দুষ্কৃতীরা, ঘটনায় গ্রেফতার ৪
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement