advertisement

পশুখাদ্য় কেলেঙ্গারি মামলায় লালুর জামিন ৩ জুলাই পর্যন্ত মঞ্জুর করল ঝাড়খণ্ড হাইকোর্ট

Last Updated:

বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের পশুখাদ্য কেলেঙ্কারি সংক্রান্ত মামলায় শুক্রবার ঝাড়খণ্ড হাইকোর্টে শুনানি হওয়ার কথা ছিল ৷

#পটনা: বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের পশুখাদ্য কেলেঙ্কারি সংক্রান্ত মামলায় শুক্রবার ঝাড়খণ্ড হাইকোর্টে শুনানি হওয়ার কথা ছিল ৷ বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে ২৮ জুন পর্যন্ত জামিনে আছেন তিনি ৷ মনে করা হচ্ছে যে জামিনের মেয়াদ শেষ হওয়ার আগেই মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করতে পারেন লালুর আইনজীবি ৷
আজ লালুর শারীরিক কারণের দিকে নজর দিয়েই প্রভিশনাল বেল ৩ জুলাই পর্যন্ত বর্ধিত হয়েছে ৷ এমনিতেই মুখ্য বিচারপতি যদি মনে করেন তাহলে খুব গুরুত্বপূর্ণ মামলার শুনানির জন্য যে কোনও সময়ে পদক্ষপ নিতে পারেন ৷
জানা গিয়েছে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে তাঁর অর্শ্ব সংক্রান্ত চিকিৎসায় অপারেশন হওয়ার কথা ৷ এই অপরেশনের পরই হয়ত লালু তাঁর জামিনের সময় সীমা বাড়ানোর আর্জি জানাতে পারেন এবং তাই হয়েছে ৷
advertisement
advertisement
এর আগে তেজপ্রতাপের বিয়ের সময়েই শারীরিক অসুস্থতার কারণে আদালত লালুর আবেদনের ব্যক্তিগত ৫০ হাজার টাকা জামিনের বিনিময়ে ৬ সপ্তাহের জামিন মঞ্জুর করেছে ঝাড়খন্ড হাইকোর্ট ৷ এরপরই জেল প্রশাসনের পক্ষ থেকে তাঁর অন্তবর্তীকালীন মুক্তির নির্দেশ এসেছিল ৷ আপাতত ৩ জুলাই পর্যন্ত লালু মুক্ত ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পশুখাদ্য় কেলেঙ্গারি মামলায় লালুর জামিন ৩ জুলাই পর্যন্ত মঞ্জুর করল ঝাড়খণ্ড হাইকোর্ট
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement