advertisement

Crime News: বাড়িতে একা বন্ধু, ছাত্রীকে যৌন নির্যাতন করে হোয়াটসঅ্যাপে ভিডিও ছড়ালো পাঁচ স্কুল পড়ুয়া

Last Updated:

গত অগাস্ট মাসে একদিন বাড়িতে একাই ছিল ওই ছাত্রী৷ সেই সুযোগেই ওই পাঁচ জন ছাত্রীর বাড়িতে গিয়ে তার উপরে যৌন নির্যাতন চালায়৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
#হায়দ্রাবাদ: ১৭ বছর বয়সি এক স্কুল ছাত্রীর যৌন নিগ্রহের অভিযোগে পাঁচ স্কুল ছাত্রকে আটক করল পুলিশ৷ ধৃতরা প্রত্যেকেই নবম এবং দশম শ্রেণির ছাত্র৷ ঘটনাটি ঘটেছে হায়দ্রাবাদে৷
নিগৃহীতা ছাত্রী ওই পাঁচ অভিযুক্তেরই সহপাঠী৷ তার উপর অভিযুক্তরা ওই স্কুল ছাত্রীর বন্ধুও ছিল৷
advertisement
পুলিশ জানিয়েছে, গত অগাস্ট মাসে একদিন বাড়িতে একাই ছিল ওই ছাত্রী৷ সেই সুযোগেই ওই পাঁচ জন ছাত্রীর বাড়িতে গিয়ে তার উপরে যৌন নির্যাতন চালায়৷ গোটা ঘটনাটি মোবাইলে রেকর্ড করে রাখে তারা৷
advertisement
এর দশদিন পর ফের একবার অভিযুক্তদের মধ্যে একজন অন্য একটি ছেলেকে সঙ্গে নিয়ে ওই ছাত্রীকে আরও একবার নিগ্রহ করে৷
এর পরে ছাত্রীর উপরে যৌন নির্যাতন চালানোর এই ভিডিও হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দেয় অভিযুক্তরা৷ ঘটনার কথা নিজের বাবা-মাকে জানায় ওই নির্যাতিতা৷ তার পরেই হায়াতনগর থানায় গিয়ে অভিযোগ জানান তাঁরা৷
advertisement
অভিযোগ পেয়েই পকসো আইন এবং তথ্যপ্রযুক্তি আইনে মামলা রুজু করে পুলিশ৷ পাঁচ অভিযুক্ত ছাত্রকেই আটক করে পুলিশ৷ তাদের জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে পেশও করে পুলিশ৷
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
Crime News: বাড়িতে একা বন্ধু, ছাত্রীকে যৌন নির্যাতন করে হোয়াটসঅ্যাপে ভিডিও ছড়ালো পাঁচ স্কুল পড়ুয়া
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement