advertisement

দলিত নাবালিকাকে অপহরণ করে তিন দিন ধরে গণধর্ষণ

Last Updated:

অপহরণ করে দলিত নাবালিকাকে তিন দিন ধরে গণধর্ষণ করার অভিযোগ উঠল ছ’জন যুবকের বিরুদ্ধে ৷

#মজাফ্ফরনগর: অপহরণ করে দলিত নাবালিকাকে তিন দিন ধরে গণধর্ষণ করার অভিযোগ উঠল ছ’জন যুবকের বিরুদ্ধে ৷ পুলিশে জানিয়েছে, গত মাসে কোতওয়ালি থানা এলাকা থেকে অপহরণ করা হয় নাবালিকাকে ৷
বুধবার ছ’জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ তাদের মধ্যে পাঁচজনই নাবালক ৷ তাদের বয়স ১৪ থেকে ১৬ বছরের মধ্যে ৷ ষষ্ঠ অভিযুক্তকে এখনও শনাক্ত করা যায়নি ৷ অভিযুক্ত ছ’জনই ঘটনার পর থেকেই পলাতক ৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদশের মজাফ্ফরনগরে ৷
advertisement
advertisement
জানা গিয়েছে, মায়ের মৃত্যুর পর দিদার সঙ্গে থাকত নাবালিকা ৷ ২৬ জুন ছ’জন যুবক তাকে অপহরণ করে গাড়িতে তুলে নেয় ৷ নিখোঁজ হয়ে যাওয়ার পর স্থানীয় থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার দিদা ৷ এরপর তদন্ত শুরু করে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
দলিত নাবালিকাকে অপহরণ করে তিন দিন ধরে গণধর্ষণ
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement